যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩০টি দেশ
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম জানান যে ট্রাম্প প্রশাসন তার বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা সম্প্রসারণের পরিকল্পনা করছে। বর্তমানে ১৯টি দেশকে প্রভাবিত করা এই নিষেধাজ্ঞা আগামীতে ৩০টির বেশি দেশে সম্প্রসারিত হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) ফক্স নিউজের “দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল” অনুষ্ঠানে সাক্ষাৎকারে নোয়েম বলেন, ‘নির্দিষ্ট সংখ্যা বলতে চাই না, তবে এটি ৩০-এর বেশি এবং প্রেসিডেন্ট দেশগুলোর ব্যাপারে মূল্যায়ন চালিয়ে যাচ্ছেন তিনি কোন দেশগুলো তালিকায় যোগ করা হবে তা প্রকাশ করেননি।
এছাড়াও অভিবাসন কর্মকর্তারা জানান, সম্প্রসারিত তালিকাটি বিভিন্ন দেশের নিরাপত্তা ঝুঁকি এবং অভিবাসন সংক্রান্ত হুমকির ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আইনপ্রণেতা এবং মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে তর্ক শুরু হয়েছে। তাদের মতে, নিষেধাজ্ঞা সম্প্রসারণের ফলে পর্যটন প্রভাবিত হতে পারেন এবং প্রভাবিত দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও উত্তেজনা তৈরি হতে পারে। নির্দিষ্ট দেশগুলোর নাম এবং কার্যকর করার সময়সূচি আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা রয়েছে।





আপনার মতামত লিখুন