‘এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছে’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশটা কেমন যেনো হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকা নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাসভবনে তার স্বজনদের সাথে সমবেদনা ও স্বাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুস্কৃতিকারীরা যখন আঘাত করতে পারে তাহলে বুঝতে হবে দেশে আইনশৃৃৃৃঙ্খলা বলে কিছু নেই। দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।
তিনি বলেন, বিগত ১৬/১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এদেশ আওয়ামী লীগ সরকারের ছিলো না এবং মানুষের সরকার ছিলো না। এ দেশ ছিলো শেখ হাসিনা সরকারের।
এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যত বাংলাদেশের জন্য অন্ধকার। আমাদের বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।
সম্পর্কিত খবর
সার ডিলার নিয়োগে বিএনপির নেতাকর্মীরা হাজার কোটি টাকার বাণিজ্য করেছে
‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’, আখতারুজ্জামানের পক্ষে জামায়াত আমীর
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার…
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি
বেলকুচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজারহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

আরও পড়ুন
‘এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছে’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশটা কেমন যেনো হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকা নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাসভবনে তার স্বজনদের সাথে সমবেদনা ও স্বাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুস্কৃতিকারীরা যখন আঘাত করতে পারে তাহলে বুঝতে হবে দেশে আইনশৃৃৃৃঙ্খলা বলে কিছু নেই। দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।
তিনি বলেন, বিগত ১৬/১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এদেশ আওয়ামী লীগ সরকারের ছিলো না এবং মানুষের সরকার ছিলো না। এ দেশ ছিলো শেখ হাসিনা সরকারের।
এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যত বাংলাদেশের জন্য অন্ধকার। আমাদের বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।
সম্পর্কিত খবর
সার ডিলার নিয়োগে বিএনপির নেতাকর্মীরা হাজার কোটি টাকার…
‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’, আখতারুজ্জামানের পক্ষে জামায়াত…
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার…
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি
বেলকুচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজারহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা…
