শ্রীপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-১

অনলাইন নিউজ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৫ ৬:৫২ পিএম
শ্রীপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-১

গাজীপুরের শ্রীপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনায় একজন নিহত হয়েছে। আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহত যাত্রীর নাম হেনা (৪০)।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মানসুরাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেনা (৪০) বগুড়া জেলার গাবতলী উপজেলার তল্লতলী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। স্বজনেরা জানান, বগুড়া থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা চৌরাস্তা থেকে আসা একটি পিক-আপের সঙ্গে বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর এক নারী যাত্রী ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে পিক-আপ চালকের সহকারী সামসুলকে আটক করেছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...