কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনো পলাতক

অনলাইন নিউজ ডেস্ক
০২ অক্টোবর ২০২৪ ১১:৫৯ পিএম
কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনো পলাতক

সারা দেশে কারাগার থেকে পালিয়ে যাওয়া বেশির ভাগ আসামি ফিরে এলেও ৫০০ মতো আসামি এখনো পলাতক রয়েছে। ৫ আগস্টের পর থেকে এসব আসামিরা কারাগার থেকে পালিয়ে যায়।

এছাড়া লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

বুধবার (২ অক্টোবর) বিকেলে জামালপুর জেলা কারাগার পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় কারা মহাপরিদর্শক আরও জানান, সারা দেশে নতুন কারাগার নির্মাণে যেসব ঠিকাদার অপারগ হবে নিয়ম অনুযায়ি তাদেরকে বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হবে। এছাড়াও কারাগারে বন্দিদের খাবারের তালিকায় আমিষ ও প্রোটিনের পরিমাণ বৃদ্ধির জন্য একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেয়া আছে।

কারাগার পরিদর্শন শেষে একটি সভায় যোগদান করেন কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। এছাড়াও সভায় ময়মনসিংহ ও জামালপুর জেলা কারাগারের কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...