খুঁজুন

আকস্মিক ঘোষণায় নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন সাউদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ণ
আকস্মিক ঘোষণায় নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন সাউদি

oplus_1024

শ্রীলঙ্কার কাছে টেস্টে ধবলধোলাই হওয়ার পর নিউজিল্যান্ডের অধিনায়ক থেকে সরে দাঁড়ালেন টিম সাউদি। শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৬৩ রান আর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৫৪ রানের লজ্জার হার হারে কিউইরা।

২০২২ সালে কেইন উইলিয়ামসনের কাছে থেকে টেস্টের দায়িত্ব পাওয়ার পর ১৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাউদি। যেখানে ৬ হারের বিপরীতে আছে ৬ জয়। আর বাকি দুই ম্যাচ ড্র করেছে। সাউদির অধীনে শেষ চার টেস্টেই হেরেছে নিউজিল্যান্ড।

এদিকে দায়িত্ব ছাড়া নিয়ে সাউদি বলেছেন, ‘কোনো সংস্করণে ব্ল্যাক ক্যাপদের নেতৃত্ব দেয়া আমার জন্য স্পেশাল, সম্মানের ও বড় পাওয়া ছিল। আমি পুরো ক্যারিয়ারে দলের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, এবং আমি বিশ্বাস করি এই সিদ্ধান্তে দলের ভালোই হবে। আমি বিশ্বাস করি, দলকে আমার সর্বোচ্চটা দেয়ার উপায় হচ্ছে মাঠে আমার পারফরম্যান্সে মনযোগ দেয়া, নিজের সেরাটা ফিরে পাওয়া, উইকেট নিতে থাকা এবং নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে সাহায্য করা।’

চলতি বছর সাউদির ফর্ম নিয়েও আলোচনা হয়েছে। শেষ ৮ টেস্টে মাত্র ১২ উইকেট নিয়েছেন সাউদি। অধিনায়ক না হলে লঙ্কান সিরিজে একাদশে থাকতেন কিনা সেটা নিয়েও উঠেছিল প্রশ্ন। অধিনায়ক ছাড়ার পর এখন নিউজিল্যান্ডের টেস্ট একাদশে সাউদির জায়গা পাওয়াটা বেশ কঠিন হয়ে পড়বে। কারণ বর্তমানে নিউজিল্যান্ডে উঠে আসছে তরুণ সব পেসার। তাদের মাঝে ৩৫ বছরের সাউদি জায়গা করে নিতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।

এদিকে সাউদি দায়িত্ব ছাড়ার পর নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে টম ল্যাথামকে। যদিও নতুন অধিনায়ক টম ল্যাথামের জন্য নেতৃত্ব নতুন কিছু নয়। নানা সময়ে মূল অধিনায়কদের অনুপস্থিতিতে ৯টি টেস্ট, ৪৪ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক