খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনে বিএনপি-জামায়াতের ‘না’

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনে বিএনপি-জামায়াতের ‘না’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদে রদবদলের গুঞ্জন ও আলোচনা থাকলেও আপাতত সে পথে যাচ্ছে না সরকার। লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমই থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও থাকছেন চলতি দায়িত্বে। আইজিপি পদেও কোনো বদল আসছে না। সরকারের ৩ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একাধিক বিশেষ সহকারী এ তথ্য নিশ্চিত করেছে।

গত সোমবার থেকে আলোচনা ছিল, জাহাঙ্গীর আলমকে সরিয়ে খলিলুর রহমানকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে। এ সংক্রান্ত খবর কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয়। তবে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ মঙ্গলবার এসব গুঞ্জন ও সংবাদ নাকচ করেন। তিনি সাংবাদিকদের বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে-এমন কোনো তথ্য আমার জানা নেই।

একাধিক বিশেষ সহকারী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীরা ধরা না পড়ায় বিভিন্ন ছাত্র সংগঠন ও জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতৃত্ব ক্ষোভ প্রকাশ করছে। হাদির খুনিরা গোয়েন্দা ব্যর্থতায় ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে-এমন ধারণা থেকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। হাদির মৃত্যুর পর সংবাদপত্রের কার্যালয়ে হামলার কারণে পরিস্থিতি জটিল হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেওয়ার আলোচনা হয়েছিল। তবে তা আলোচনার পর্যায়েই রয়ে গেছে; কোনো সিদ্ধান্ত হয়নি।

সরকারের এক উপদেষ্টা বলেন, খলিলুর রহমানকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো। বিএনপি ও জামায়াতে ইসলামী আপত্তি জানিয়েছে। তাই খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার সিদ্ধান্ত আর এগোয়নি।

জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন, গত সোমবার রাতেই সরকারকে জানানো হয়েছে যে খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যাবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী ও সংস্থার তার বিষয়ে আপত্তি রয়েছে। তাকে স্বরাষ্ট্রের দায়িত্ব দিলে পুলিশ ও অন্যান্য বাহিনীর সহায়তা পাওয়া যাবে না, যা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে তুলতে পারে।

গত মে মাসে খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত দাবি জানিয়েছিল বিএনপি। তবে পরের মাসে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দলটির সঙ্গে খলিলুর রহমানের সম্পর্কের উন্নতি হয় বলে সরকারি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। তবে অন্যান্য বাহিনীর আপত্তির কারণে বিএনপিও এখন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চায় না।

এ বিষয়ে আপত্তি এসেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয় থেকেও। তারা বলছে, নির্বাচনের আগমুহূর্তে রদবদলে পরিস্থিতির অবনতি হতে পারে। আবার ছাত্রনেতৃত্বের দাবির মুখে পুলিশে পরিবর্তন আনলে তাতে নির্বাচনের আগে প্রশাসনের বদলের দাবি জোরালো হতে পারে।

উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু

রাজধানীর উত্তরায় একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলার এক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২জন নারী ও ১ জন পুরুষ। এ ঘটনায় ১৩ জন আহত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে একই সময়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো বলেন, অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলেও জানান তিনি।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২
উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে নির্বাচনী ঐক্য: জামায়াত লড়বে ১৭৯টিতে, সমঝোতা ২৫৩ আসনে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ