প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তারেক রহমান
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, আমার সঙ্গে আজকে মঞ্চে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি- আল্লাহর রহমত আমরা চাই। আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেকোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর-শান্ত থাকতে হবে। আমারা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই।
তারেক রহমান বলেন, আসুন, আমরা আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি- হে, রাব্বুল আল-আমিন, হে, একমাত্র মালিক, হে, একমাত্র পরওয়ারদিগার, হে, একমাত্র রহমতদানকারী, হে, একমাত্র সাহায্যকারী- আপনি যদি আজ আমাদের রহমত দেন তাহলে আমরা এ দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব। আজ যদি আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া মানুষের ওপর থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।
‘আমরা সকলে মিলে প্রতিজ্ঞতা করি যে, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবেন আমরা সকলে মিলে নবী করিম (সা.)-এর যে ন্যায়পরায়ণতা তার আলোকে দেশ পরিচালনা করবো’, যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তারেক রহমান
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, আমার সঙ্গে আজকে মঞ্চে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি- আল্লাহর রহমত আমরা চাই। আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেকোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর-শান্ত থাকতে হবে। আমারা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই।
তারেক রহমান বলেন, আসুন, আমরা আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি- হে, রাব্বুল আল-আমিন, হে, একমাত্র মালিক, হে, একমাত্র পরওয়ারদিগার, হে, একমাত্র রহমতদানকারী, হে, একমাত্র সাহায্যকারী- আপনি যদি আজ আমাদের রহমত দেন তাহলে আমরা এ দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব। আজ যদি আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া মানুষের ওপর থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।
‘আমরা সকলে মিলে প্রতিজ্ঞতা করি যে, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবেন আমরা সকলে মিলে নবী করিম (সা.)-এর যে ন্যায়পরায়ণতা তার আলোকে দেশ পরিচালনা করবো’, যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…