রাজারহাটে র্যাবের অভিযানে আটক ৪ মাদক কারবারি জেলহাজতে
কুড়িগ্রামের রাজারহাটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ১২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতরা হলেন,আতাউর রহমান (৩২), আনোয়ার হোসেন ভুট্টু (৩৬),জাইদুল ইসলাম (২৭) এবং আফসানুল ইসলাম আপন (২৫)। তারা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।





আপনার মতামত লিখুন