নাটোরের গুরুদাসপুরে ইজিবাইক,অটোভ্যান ও ইটবাহি ট্রলির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে ইজিবাইক, অটোভ্যান ও ইটবাহি ট্রলির সংঘর্ষে আফসার আলী ও হায়দার আলী নামে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তঃত ৬ জন।
নিহত আফসার আলী (৭০)উপজেলার নাজিরপুর ইউনিয়নের দেবত্তর গরিলার (মোল্লাপাড়া) আকবর আলীর ছেলে ও হায়দার আলী(৩০) একই মহল্লার হাকিম আলীর ছেলে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর সবেরের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় দেবতর গরিলা থেকে জীবন ও জীবিকার তাগিদে ব্যাটারি চালিত ইজিবাইক করে ১১ জন দিনমজুরী কাজের জন্য পার্শ্বের সিংড়া উপজেলার চক লারোয়া গ্রামে যাচ্ছিলেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার ও স্থানীয়রা জানান, নাজিরপুর ইউনিয়নের হালসা-নাজিরপুর আঞ্চলিক সড়কের সবেরের মোড় এলাকায় একটি ইজিবাইক ও অটোভানের সংঘর্ষ হয়। এ সময় অটো ভ্যান ও ইজিবাইকের ১০/১১ জন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় বেপরোয়া গতিতে ইট বোঝাই একটি ট্রলিএসে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো ৭ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের নাটোর সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে আহতদের মধ্যে হায়দার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আফসার আলীর মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।নিহত আফসার আলী ও হায়দার আলীর পরিবারসহ এলাকায় বিরাজ করছে শোকের ছায়া পরিবারের আহাজারীতে ভারী হয়ে উঠেছে ঐ এলাকার বাতাস, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




আপনার মতামত লিখুন