স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা, পরিবারের মামলা
রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে স্টার কাবাব পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কথা উল্লেখ করে মামলা করেছে তার পরিবার।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।
এদিকে নিহত মুছাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ানবাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা, পরিবারের মামলা
রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে স্টার কাবাব পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কথা উল্লেখ করে মামলা করেছে তার পরিবার।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।
এদিকে নিহত মুছাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ানবাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…