বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের পক্ষে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ আইনজীবীর আবেদন

অনলাইন নিউজ ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬ ১২:৫২ এএম
বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের পক্ষে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ আইনজীবীর আবেদন

শতাধিক গুমের মামলার আসামি বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে আইনি লড়াইয়ের অনুমতি চেয়ে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন যুক্তরাজ্যের আইনজীবী স্টিভেন কে কেসি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এই আইনজীবীর পক্ষে আবেদন করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ।

এরআগে জিয়াউল আহসানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তার আইনজীবী ও বোন নাজনিন নাহার।

বিদেশি আইনজীবী নিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের সময় তার আইনজীবী হিসেবে তার বোন নাজনিন নাহারের উপস্থিত থাকারও আর্জি জানান তখন।

শতাধিক গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে গত ১৪ জানুয়ারির বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। ওইদিন অভিযোগ গঠন করে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ৮ ফেব্রুয়ারি দিন ঠিক করেন আদালত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...