খুঁজুন
শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১ চৈত্র, ১৪৩২

জাহানারার যৌ/ন হয়রানি ইস্যু: অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
জাহানারার যৌ/ন হয়রানি ইস্যু: অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা

নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন তদন্ত কমিটি বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

গত ৭ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাহানারা। এরপর ৯ নভেম্বর বিসিবি অভিযোগ তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে, যেটিতে পরে যুক্ত করা হয় আরও দুজন সদস্য। বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বে ৫ সদস্যের কমিটির অন্যরা হলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, মহিলা ক্রীড়া সংস্থার প্রধান ব্যরিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, অধ্যাপক ড. নাঈমা হক ও বিসিবি মহিলা উইংয়ের প্রধান রুবাবা দৌলা।

তিনবার সময় বাড়ানোর পর আজ তাঁরা প্রতিবেদন জমা দিলেন। প্রথমে বলা হয়েছিল, ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। ২ ডিসেম্বর প্রথমবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিসিবি জানায়, জাহানারা আলম লিখিত অভিযোগ জানাতে কমিটির কাছে কিছুদিন সময় চাওয়ায় প্রতিবেদন জমা দিতে আরও ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

পরে আবার বিসিবি জানায়, আগামী ৩১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে স্বাধীন তদন্ত কমিটি। আজ তারা সেটিই জমা দিলেন। যদিও প্রতিবেদনে কী আছে, তা জানা যায়নি।

হাইকোর্টের রুল:

ওদিকে দেশের নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত ও জেন্ডার সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিতে বিসিবিসহ সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুলসহ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের দেওয়া রায়ের নির্দেশনা ও গাইডলাইনের আলোকে নারী ক্রিকেটারদের মৌলিক অধিকার সুরক্ষায় যৌন হয়রানি প্রতিরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কার্যকর মেকানিজম (প্রক্রিয়া) নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষে ২০০৮ সালে হাইকোর্টে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট নীতিমালাসহ ওই রায় দেন।

গত বছরের ৯ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে শুটার সাবরিনা সুলতানা জনস্বার্থে হাইকোর্টে ওই রিট করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম, সঙ্গে ছিলেন আইনজীবী সালেহ আকরাম সম্রাট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল করিম।

আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, রুল বিচারাধীন অবস্থায় অন্তর্বর্তী নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। যৌন হয়রানি রোধে কমিটি গঠন ও সঠিক পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দিয়ে তা আদালতকে অবগত করতে বলা হয়েছে।

খারগ দ্বীপে মার্কিন হামলা: বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রনের বাইরে যাওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
খারগ দ্বীপে মার্কিন হামলা: বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রনের বাইরে যাওয়ার আশঙ্কা

ইরান উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপের সামরিক স্থাপনায় অতর্কিত বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, খারগ দ্বীপ ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল। দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের অবিরাম হামলা যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সিএনএনকে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা জানান, খারগ দ্বীপে হামলার ফলে বৈশ্বিক তেলের বাজার ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যেতে পারে।

মার্কিন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট বলেন, সেখানে মার্কিন হামলার অর্থ হলো আমরা এই যুদ্ধে ঝুঁকির মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছি। বিষয়টি এখন আর শুধু ‘সামরিক বাহিনী বা সরকারকে হটিয়ে দেওয়ার’ মধ্যে সীমাবদ্ধ নেই। বরং আমরা এখন ইরানের অর্থনৈতিক প্রাণভোমরাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছি।

তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে ইরানে যাতে জাহাজ চলাচলের অনুমতি দেয়, সেটি নিশ্চিত করতে দ্বীপটিকে ‘জিম্মি’ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

ওই তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হলে কিমিট সতর্ক করে বলেন, এটা স্পষ্ট যে ইরান তখন মধ্যপ্রাচ্যের বাকি অবকাঠামোগুলোর ওপর হামলা চালাবে। আর সেই পর্যায়ে তেলের দাম পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

ইরান উপকূল থেকে পাঁচ মাইল দূরে অবস্থিত খারগ দ্বীপ দিয়েই দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম দুই সপ্তাহে দ্বীপটি অক্ষত ছিল বলে মনে করা হচ্ছিল।

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন বলেছেন, ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা চলছে। এরমধ্যে অর্ধশিক্ষিত লোকজন দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা অসম্পূর্ণ এবং বিকৃত।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সারা দেশে তা ছড়িয়ে দেওয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে।’

তিনি আরও বলেন, পুরনো পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নয়, নতুন এবং যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সাংবাদিকদের উদ্দেশ্যে মিলন বলেন, আপনারা প্রকৃত সত্য তুলে ধরুন। কোনো বক্তব্য খন্ডিতভাবে নয়।

তাছাড়া আগামীদিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর এবং যারা পর্যবেক্ষক হবেন তাদের একটা নিয়মের মধ্যে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

বাড়িতে বসেই দিতেন বিভিন্ন দেশের ভিসা, অবশেষে ধরা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
বাড়িতে বসেই দিতেন বিভিন্ন দেশের ভিসা, অবশেষে ধরা

নীলফামারীতে নিজ বাড়িতে বসেই দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত যুবক কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মমিজুল ইসলাম দীর্ঘ ধরে বাড়িতে বসে মানুষকে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছেন৷ গতকাল (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময়ে প্রতারক মমিজুলের বাসা থেকে বিভিন্ন দেশের জাল টাকা, জাল ভিসা ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান গণমাধ্যমে বলেন, গতকাল (বৃহস্পতিবার) তাকে গ্রেপ্তার করে হয়েছে। আজকে (শুক্রবার) তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

খারগ দ্বীপে মার্কিন হামলা: বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রনের বাইরে যাওয়ার আশঙ্কা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বাড়িতে বসেই দিতেন বিভিন্ন দেশের ভিসা, অবশেষে ধরা ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন: রেলমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে