পল্লী বিদ্যুতের স্মার্ট মিটার কেনায় অনিয়ম, ২ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পল্লী বিদ্যুতের ৫ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার কেনার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল হালিম ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
আবেদনে বলা হয়, পল্লী বিদ্যুতের পাঁচ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার কেনার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। বর্তমানে অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদক জেনেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালাতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায়…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের বিচারিক ক্ষমতা…

আরও পড়ুন
পল্লী বিদ্যুতের স্মার্ট মিটার কেনায় অনিয়ম, ২ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পল্লী বিদ্যুতের ৫ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার কেনার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল হালিম ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।
আবেদনে বলা হয়, পল্লী বিদ্যুতের পাঁচ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার কেনার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। বর্তমানে অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদক জেনেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালাতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের…
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি…
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪…
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের…
