নাটোর ৪ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল হাকিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদীয় আসনের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ইশতেহার তুলে ধরেন। একটি দুর্নীতিমুক্ত, সমাজকল্যাণমুখী এবং মানবিক ও উন্নত সমাজ গড়ার লক্ষ্যে মাওলানা আব্দুল হাকিম মোট ১৬টি অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন।
যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
★দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করা।
★নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানবসম্পদ ও আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন।
★সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা বলয় তৈরি।
★অত্র অঞ্চলে গ্যাস নির্ভর শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি।
★যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষি উন্নয়ন।
★নারীর মর্যাদা রক্ষা ও পারিবারিক নিরাপত্তা সুসংহত করা।
ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা আমির অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, গুরুদাসপুর উপজেলা আমির অধ্যাপক মোঃ আব্দুল আলিম, বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী মোঃ ফজলুল হক, এনসিপি’র জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান ময়না এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।






আপনার মতামত লিখুন