খুঁজুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬

মুম্বাইয়ে জমকালো অনুষ্ঠান, অন্যান্য স্টেডিয়াম ফাঁকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
মুম্বাইয়ে জমকালো অনুষ্ঠান, অন্যান্য স্টেডিয়াম ফাঁকা

মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টেয়েন্টি বিশ্বকাপের উদ্বোধণী অনুষ্ঠান দেখে বুঝার উপায় নেই যে এবারের আসর কতোটা বিতর্কের মধ্য দিয়ে এসেছে। ওয়াংখেড়ের মাঠে উদ্বোধণী অনুষ্ঠান মাতিয়েছেন বলিউডের ডান্স কুইন খ্যাত নোরা ফাতেহি এবং র‍্যাপারখ্যাত বাদশা। নোরা ফাতেহির উদ্দাম নাচের ঝলকে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শক মুগ্ধ। আলোর ঝলকানি আর নাচের মঞ্চ কাঁপিয়ে বিশ্বকাপের দশম আসরের সুর বাজল।

তবে এবারের বিতর্কিত টি-টোয়োন্টি বিশ্বকাপের সুর সবার কানে শ্রুতিমধুর হয়নি। যেখানে ভারতই ছিল নানা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। আইসিসি এখনও চেষ্টা করছে পাকিস্তান যেন ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে নামে। নানা বিতর্ক ও অনিশ্চয়তা মাথায় নিয়ে গতকাল পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির সভাপতি জয় শাহ ও ২০২৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। সাবেক ভারতীয় অধিনায়ক মাঠে ট্রফি নিয়ে আসেন। সন্ধ্যায় ওয়াংখেড়েতে মাঠে নেমেছে স্বাগতিক ভারত ও যুক্তরাষ্ট্র। স্বাগতিক দলের ম্যাচ হওয়ায় গতকাল অনুষ্ঠিত হওয়া বাকি দুটি ম্যাচের তুলনায় ম্যাচটিতে ছিল দর্শকদের উপস্থিতি।

উদ্বোধণী অনুষ্ঠান ওয়াংখেড়েওত হলেও প্রথম দিনে মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ। কলম্বোতে পাকিস্তান ও নেদারল্যান্ডের ম্যাচ গড়িয়েছে। যেখানে ডাচদের হারিয়ে টুর্নামেন্ট শুরু করে সাবেক চ্যাম্পিয়নরা। এ ছাড়াও দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ম্যাচটিতে স্কটিশদের ৩৫ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এবারের আসরে বাংলাদেশ না থাকায় টুর্নামেন্টে ডাক পায় স্কটল্যান্ড। তবে দর্শকদের ম্যাচটি নিয়ে ছিল না তেমন কোনো আগ্রহ। ইডেন গার্ডেন্সে দর্শকধারণ ক্ষমতা ৬৫ হাজার। তবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের খেলায় ছিল না ৩ হাজার দর্শকও। স্টেডিয়ামের বাইরে ছিল না বিশ্বকাপের আমেজ। স্কটল্যান্ডের জায়গা বাংলাদেশ থাকলে গল্পটা ভিন্ন হতে পারত। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কলকাতায় একাধিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সে সময় গ্যালারিতে ছিল চোখে পড়ার মতো দর্শক-সমর্থক।

কলম্বোতে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচেও ছিল একই চিত্র। সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডের দর্শকধারণ ক্ষমতা মাত্র ১০ হাজার। তবুও গ্যালারির সিংহভাগ আসনই ছিল ফাঁকা। মাঠে দর্শক টানতে পাকিস্তান ও নেদারল্যান্ডের ম্যাচ ফ্রিতে খেলা দেখানোর ঘোষণা নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট তাতেও খুব একটা লাভ হয়নি। মাঠে ছিল না তেমন দর্শক।

এবারের আসরে পাঁচ গ্রুপে ভাগ হয়ে খেলছে ২০টি দল। যার মধ্যে ১১টি আইসিসির পূর্ণ সদস্যের দল এবং ৯টি আইসিসির সহযোগী সদস্য। ভারত-পাকিস্তানের ম্যাচ বাদ দিলে টুর্নামেন্টে থাকে ৪৪টি ম্যাচ। দর্শকদের মাঠে টানতে দরকার হাইভোল্টেজ ম্যাচ। ২০ দলের লড়াইয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলাগুলোতে চার ভাগের তিন ভাগ ম্যাচের ফলাফল আগে থেকে আঁচ করা যাচ্ছে, যদি না কোনো অঘটন ঘটে। ফলে মাঠে বসে খেলা উপভোগ করতে তেমন আগ্রহ নেই সমর্থকদের।

এছাড়াও টুর্নামেন্টে দর্শক খরার আরো একটি কারণ, ভারতের মাটিতে বিশ্বকাপ! প্রতিবেশী দেশগুলোদের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক খুব একটা ভালো না হওয়ায় মাঠে বসে খেলা উপভোগ করতে আগ্রহী দর্শকদের পড়তে হয় ভিসা জটিলতায়। এই তালিকায় বাদ যান না ক্রিকেটারাও।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক