ফুলেল ভালোবাসায় সিক্ত নাটোর-৪ আসনের এমপি মোঃ আব্দুল আজিজ
নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, গতকাল আনুষ্ঠানিক শপথ পাঠ শেষ করেন।
আজ (১৮ ফেব্রুআরি) বুধবার, নিজ এলাকায় আগমন উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ফুলের মালা ও ফুলের তোরা নিয়ে অপেক্ষে করেন। সকাল ১১ ঘটিকায় কাছিকাটা টোল প্লাজায় হাজার হাজার নেতা-কর্মীদের ঢল নামে। ভালোবাসায় শিক্ত হন নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ।
নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান, মোঃ মশিউর রহমান বাবলু, সদস্য, নাটোর জেলা বিএনপি, সাবেক সফল মেয়র, ও সভাপতি, গুরুদাসপুর পৌরসভা।
আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি, মোহাম্মাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, শাহীন কাওছার, সাবেক সাধারন সম্পাদক, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, দোরাপ সরকার, সাবেক সভাপতি, খুবজীপুর ইউনিয়ন বিএনপি, মোঃ রফিকুল ইসলাম (রফিক), সাবেক সভাপতি, মশিন্দা ইউনিয়ন বিএনপি, হাজী মোঃ রেজাউল করিম, সাবেক সভাপতি, চাঁপিলা ইউনিয়ন বিএনপি, শামসুল আলম, সাবেক সভাপতি, নাজিরপুর ইউনিয়ন বিএনপি সহ প্রমুখ।
প্রিয় নেতাকে সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী উপজেলার চাঁচকৈর বাজারে ও গুরুদাসপুরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নয়াবাজার ধারাবারিষা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের উত্তরে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, আমার নির্বাচনি এলাকায় কোন মাদক থাকবেনা, মাদকাসক্ত প্রতিটি পরিবারের অভিভাবকদের সাথে নিয়ে আমরা মত বিনিময় সভা করবো এবং মাদক থেকে তাদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকবে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল গোল চত্তর থেকে বনপাড়া পর্যন্ত দুই লেনের রাস্তা চার লেনে রুপান্তর করবো। গুরুদাসপুর বড়াইগ্রাম কৃষি প্রধান এলাকা, উন্নত বীজ ও আমাদের কৃষি পণ্য সংরক্ষনের জন্য কোলেস্টোরেল ব্যবস্থা করা হবে। গুরুদাসপুর উপজেলা দুইটি ইউনিয়ন মৎস্য উৎপাদনের জন্য বিখ্যাত, আমাদের উৎপাদিত মৎস সম্পদ সংরক্ষনের ব্যবস্থা করাবো ইনশাআল্লাহ্।
এরপর দুপুর ২ ঘটিকায় নব নির্বাচিত এমপি গুরুদাসপুর কেন্দ্রিয় রাধা গবিন্দ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বিদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আমার দলের নেতা-কর্মীরা যে সুরক্ষায় থাকবে, হিন্দু ধর্মাবলম্বি ভাই-বোনেরা সেই সুরক্ষার চাঁদরে ঢাকা থাকবে। সকল ধর্মের, সকল দলের মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে, আমি আপনাদের এমপি নয়, বরং আপনাদের সেবক হিসেবে কাজ করবো। কেউ যদি অন্যায় করে, সে যে দলের বা ধর্মেরই লোক হোকনা কেন, তাকে শাস্তি পেতেই হবে, বলে সবাইকে সাবধান করেন নব নির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।




আপনার মতামত লিখুন