সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াতে ইসলামী
সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। তবে জামায়াতের অভিযোগ, ভাষণ দেয়ার অধিকার নেই রাষ্ট্রপতির। বর্তমান রাষ্ট্রপ্রধানকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিয়েছে দলটি।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে এই অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এদিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন।
এর আগে, আরেক ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপি মৌখিক যে প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করে দিয়েছে তার দল। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে দলটি।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াতে ইসলামী
সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। তবে জামায়াতের অভিযোগ, ভাষণ দেয়ার অধিকার নেই রাষ্ট্রপতির। বর্তমান রাষ্ট্রপ্রধানকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিয়েছে দলটি।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে এই অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এদিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন।
এর আগে, আরেক ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপি মৌখিক যে প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করে দিয়েছে তার দল। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে দলটি।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…