বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান, উপনেতা তাহের

অনলাইন নিউজ ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ১২:৪৯ পিএম
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান, উপনেতা তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার। একই সঙ্গে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (গেজেট) জারি করেছে।

সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্গের নেতা শফিকুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) বিধি ও বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১ অনুযায়ী জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।

অন্যদিকে একই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ অনুযায়ী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

গেজেটটি দেখতে এখানে ক্লিক করুন।
60965_45937

আইন অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে স্পিকারের স্বীকৃতি দিতে হয়। জামায়াত জোটের পক্ষ থেকে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা নির্বাচিত করা হলেও স্পিকার না থাকায় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া যায়নি।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার নির্বাচন করা হয়। এরপরই তিনি বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...