রাজারহাটে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুক পোস্টে অপপ্রচার, থানায় অভিযোগ
রাজারহাট উপজেলা এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুক পোস্টে অপপ্রচার করছে মর্মে থানায় অভিযোগ করেছেন রাশেদুল ইসলাম। মূলত উপজেলার এনসিপি নেতা রাশেদুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাশেদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার স্থায়ী বাসিন্দা ও পেশায় একজন সমাজ সেবক এবং রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত এই নেতা রাশেদুল ইসলাম।
রাজারহাট বাজার নামক স্থানে অবস্থান কালীন সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি ফেসবুক (সামজিক যোগাযোগ মাধ্যম), Post Code. নামে, আইডি থেকে রাশেদুল ইসলামের ছবি সংযুক্ত পূর্বক অপপ্রচার পোষ্ট দেওয়া হয়েছে। যাহাতে লেখা রাজারহাট সদর ইউনিয়নের ভিজিএফ চালের ১০০ স্লিপ নিয়ে বিক্রি করে ও শ্বশুর বাড়ীতে বিতরণ করলেন উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম।
অজ্ঞাতনামা ব্যক্তি এনসিপি নেতাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই পোষ্ট দিচ্ছে। যাহার লিংক https://www.facebook.com/profile.php?id-61559576099712.
উল্লেখ্য যে, এই বিষয়ে সুনিদ্রিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাতত বিষয়টি রাজারহাট থানায় উপস্থিত হয়ে সাধারাণ ডাইরীভূক্ত করিয়া রাখছেন। এবং ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে/ প্রয়োজন সাপেক্ষে পুনরায় মামলা করার জন্য আবেদন করা হবে।
এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন মনে করছি। সেই সাথে উক্ত পোস্টে তার বিরুদ্ধে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, ওই পোস্টের মাধ্যমে তার সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রকাশিত পোস্টে যে অভিযোগগুলো আনা হয়েছে সে বিষয়ে তিনি সম্পূর্ণরূপে অবগত নন এবং অভিযোগগুলো বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে তিনি দাবি করেন।




আপনার মতামত লিখুন