ফেসবুক লাইভ করে যুবকের আত্মহত্যা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে মুহাম্মদ আলী মর্তুজা (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মর্তুজা ওই ইউনিয়নের বদলকার বাড়ি এলাকার বাসিন্দা আলী আকবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ঘরের ভেতরে বিমের সঙ্গে গলায় ফাঁস দেন মর্তুজা। লাইভ চলাকালে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, ওই যুবক ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া নেওয়া হয়।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পর্কিত খবর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাজধানী থেকে আরো এক আ.লীগ এমপি গ্রেপ্তার
চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু
সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম
আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ

আরও পড়ুন