বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু

অনলাইন নিউজ ডেস্ক
০১ এপ্রিল ২০২৬ ৫:০৭ পিএম
বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু

সিরাজগঞ্জের বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। প্রতিটি কার্ডধারী ১৫ এপ্রিল পর্যন্ত নির্ধারিত বরাদ্দে তেল পাবেন।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০ থেকে উপজেলার একমাত্র মেসার্স সৈয়দা আমেনা ফিলিং স্টেশন থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরযানে তেল সরবরাহ করা হচ্ছে। 

এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, দায়িত্বরত ট্যাগ অফিসার কে এম শরিফুল ইসলামসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। 

তেল নিতে আসা এক মোটর চালক বলেন, তেলের  যেহেতু সংকট সেহেতু কার্ড করে সরকার ভালো করছে। তা না হলে তো তেল পেতাম না। ঈদের পরে এই প্রথম গাড়ি তেল উঠালাম। 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল সরবরাহ করা হবে না। ৩০ ও ৩১ মার্চ দুদিন ফুয়েল কার্ড বিতরণ করার সিদ্ধান্ত নিলেও দুই দিনে সমস্ত কাজ শেষ করতে না পারায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো চার দিন বৃদ্ধি করা হয়েছে।

উপজেলার মেসার্স সৈয়দা আমেনা ফিলিং স্টেশনের প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জ্বালানি তেল বিক্রির কার্যক্রম চালু থাকবে। তেল সঠিকভাবে বিতরণ করা হয় সে জন্য পুলিশের পাশাপাশি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...