সিরাজগঞ্জে যাত্রীবাহী চলন্ত বাসের চাকা ফেটে ডিভাইডারে ধাক্কায় ৩ জন নিহত
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক নলকা নামক স্থানে যাত্রীবাহী একটি চলন্ত বাসের চাকা ফেটে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয় এবং কমপক্ষে ১০ জন আহত হয়।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের নলকা বানিয়াগাঁতী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি ওভারব্রিজের ডিভাইডারে ধাক্কা খেয়ে মাঝামাঝি স্থানে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপর উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটি সরাতে কাজ করা হয়। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পর্কিত খবর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাজধানী থেকে আরো এক আ.লীগ এমপি গ্রেপ্তার
চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু
সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম
আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ

আরও পড়ুন