বিরোধী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে ১১ দলীয় ঐক্যের প্রথম বিক্ষোভ
‘সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’- এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য।
এরমধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচি পালন করলো সংসদের বিরোধী দল।
শনিবার (৪ এপ্রিল) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল সোয়া পাঁচটায় কর্মসূচি শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
পরে সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের নেতারা। যেখানে সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।
বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে বিএনপি।
সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
বিরোধী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে ১১ দলীয় ঐক্যের প্রথম বিক্ষোভ
‘সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’- এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য।
এরমধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচি পালন করলো সংসদের বিরোধী দল।
শনিবার (৪ এপ্রিল) বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল সোয়া পাঁচটায় কর্মসূচি শুরুর আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
পরে সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের নেতারা। যেখানে সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।
বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে বিএনপি।
সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…