খুঁজুন

পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

শরিফা বেগম শিউলী, রংপুর
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
পীরগাছায় শালিসি বৈঠকে সাংবাদিকসহ পরিবারের উপর সন্ত্রাসী হামলা

রংপুর পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়নে বড়দরগা বাজারে রাতে শালিশি বৈঠকের কথা বলে পরিকল্পিতভাবে গণমাধ্যমকর্মীসহ তার পরিবারের উপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে বলে অভিযোগ এসেছে।
গত গতবৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক এগারোটার দিকে পীরগাছা বড়দারগা বাজার সংলগ্ন মাহিগঞ্জ মেট্রোপলিটন এরিয়ায় বড়দারগা আইডিয়াল স্কুলের মাঠে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী ও ভুক্তভোগী শুকরানা জানায়, “বড়দরগা বাজারে আর এম ট্রেডার্স নামের আমাদের হার্ডওয়ারের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে নজরুল মিস্ত্রি প্রায় দেড় বছর পূর্বে দুই এক মাসের কথা বলে ৪৯,০০৪/- (উনপঞ্চাশ হাজার চার) টাকার মালামাল বাকিতে নেয়। দুই মাস পার হলে নজরুলের কাছে টাকা চাইলে তিনি আজকাল করতে করতে দেড় বছর হয়ে যায় অথচ নজরুল মিস্ত্রি মালামালের পাওনা টাকা দেয় না। গত বছর আমরা দোকানের বকেয়া তোলার জন্য হালখাতা করেছি।”

“সেই হালখাতার সময় নজরুল মিস্ত্রিকে হালখাতার কার্ড দিলে, সে আমার গায়ে হালখাতার কার্ড ছুড়ে মারে। আর বলে আমি তোদের বকেয়া টাকা দিবো না। যেমন করে পারিস তুলে-নে। হঠাৎ করে গত বৃহস্পতিবার ০২/০৪/২০২৬ ইং তারিখে সকাল বেলা নজরুল মিস্ত্রী আমাদের দোকানে আসলে আমার বাবা তার কাছে পাওনা টাকা চাইলে সঙ্গে সঙ্গে নজরুল মিস্ত্রী আমার বাবার সঙ্গে উত্তেজিতভাবে বলে আমি টাকা দেবোনা। দেখি কেমন করে টাকা নেইস। তখন আমি নজরুলকে।বলি বাইকের চাবিটা রেখে যা। আমাদের পাওনা টাকা দিয়ে চাবি নিয়ে যাবি। নজরুল মিস্ত্রি সে সময় বাইক রেখে চলে যায়। আমরা তখন ১নং কল্যানি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামছুল হক লিপু মেম্বারকে খবর দিয়ে ঘটনা খুলে বলে বাইকের চাবি মেম্বারের হেফাজতে দেই।”

“এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ১নং কল্যানি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফিকুল মেম্বার) ও ৭নং ওয়ার্ডের মেম্বার সামছুল হক লিপু পাওনা টাকা তুলে দেওয়ার দায়িত্ব নিয়ে বড়দারগা বাজার সংলগ্ন আইডিয়াল স্কুলের মাঠে আগে থেকে সুপরিকল্পিতভাবে ৬০ থেকে ৭০ জনকে নিয়ে তারা বৈঠকে বসে। হঠাৎ আমাদেরকে রাতে ওই বৈঠকে ডাক দিলে আমার বাবাসহ তিন ভাই বৈঠকে যাই। বৈঠকে ৬ মেম্বার আর দুইজন প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।”

“বৈঠক চলাকালে শেষের দিকে আমি শুকুরানা গুরুত্বপূর্ণ কথা বলার সময় নজরুল মিস্ত্রি লোকজন জাহিদুল ব্যাপারি বলে ধর বলার সাথে সাথে পূর্ব পরিকল্পনা মোতাবেক শহিদুল খলিফা, খোরশেদ আলম, জিহাদসহ আরো অনেকে আমিসহ আমার বাবা ও ভাইদেরকে এলোপাতাড়ি চর ঘুশি, চেয়ার, কেচি, লাঠি দিয়ে মারডাং করতে থাকে। আমার গলাচিপে ধরে শ্বাসরোধ করে। আমার অন্ডকোষে লাথি মারে এবং এক পর্যায়ে নজরুল মিস্ত্রি আমাকে হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে মাথায় আঘাত করে গভীর ক্ষত হয়। এবং আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই।”

“উপস্থিত মেম্বার ও প্যানেল চেয়ারম্যানগন সহ আরো কয়েকজন আমাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। সেখানে আমার মাথা দুইটা সেলাই পড়ে। রংপুর মেডিকেলে আমি পাঁচ দিন চিকিৎসা নিয়ে আমি বাসায় চলে আসি।”

এ বিষয়ে ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার সামছুল হক লিপু বলেন, নজরুল মিস্ত্রির কাছে শুকুরানা’রা মালামালের বকেয়া ৫০ হাজার টাকা পায়। সেই টাকার চাইলে নজরুল মিস্ত্রি উত্তেজিত হয়। শুকুরানা মোটরসাইকেলের চাবি নেয়। আর বলে আমাদের পাওনা টাকা দিয়ে গাড়ি নিয়ে যাইস। শুকরানার কথা মতো নজরুল গাড়ি রেখে চলে যায়। পরে শুকরানা পরিবার আমাকে ডেকে চাবি দিয়ে দেয়। ঐদিন রাতে আমিসহ চার মেম্বার দুই প্যানেল চেয়ারম্যান দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসি। বৈঠকের শেষের দিকে শুকুরানা কথা বললে নজরুল মিস্ত্রির লোকজন শুকুররানাদেরকে এলোপাতাড়ি মাইর শুরু করে। আমি শুকরানাকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে আমার স্কুল ঘরে তালা বন্ধ করে সেভ করি। পরে ৯৯৯ কল দিলে পুলিশের সহায়তায় স্কুল থেকে বের করে ডাঃ সেলিমের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার হুমায়ন আহমেদকে মুঠো ফোনে ফোন দিলে তিনি জানান, আমরা ৬ জন জনপ্রতিনিধি সেখানে উপস্থিত ছিলাম। নজরুল মিস্ত্রিরা আমাদেরকে ভাইলোড করে জাহিদুল ব্যাপারির হুকুমে শুকুরানাদের পরিবারের লোকজনদেরকে মারপিট করে।

১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নেছার মিয়া বলেন, নুর ইসলাম (শুকুরানা’র বাবা) ভাইরা তাদের দোকানের থেকে ৫০ হাজার টাকার মাল নজরুল মিস্ত্রি কিনেছে। শুকুরানা মোটরসাইকেল চাবি নিলে ৪ জন মেম্বার ও দুইজন প্যানেল চেয়ারম্যান এর উপস্থিতিতে রাতে বৈঠক হলে নজরুল ইসলাম ও জাহিদুল ব্যাপারি আমাদের উপস্থিতিতে নুর ইসলাম ভাইদের কে আক্রমণ করে। এটা খুবই দুঃখজনক ঘটনা।

এ বিষয়ে বাকিতে মালামাল ক্রয় করা নজরুল ইসলামকে মুঠো ফোনে কল দিয়ে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, শুকরানাদের দোকান থেকে প্রায় দেড় বছর আগে আমি বাকিতে মালামাল নিয়েছিলাম। আমার কাছে কিছু টাকা পায়, গত বৃহস্পতিবার দোকানের সামনে গেলে শুকরানার বাপ টাকা চায়, আমি তাত্ক্ষণিক টাকা দিতে না পারলে বাইকের চাবি নিয়ে বলে বাইক রেখে যা। টাকা নিয়ে আসি বাইক নিয়ে যাইস। পরে আমি বাইক রেখে আসি। ঐদিন বিকেলের দিকে শুকরানা পরিবার লিটু মেম্বারকে ডেকে চাবি দিয়ে বাইকটি মেম্বারকে দিয়ে দেয়। রাতে মেম্বার পাওনা টাকার জন্য বৈঠক ডাকে সেই বৈঠক শেষের দিকে শুকরানা কথা বলার সময় আমাদের লোকজন মারামারি শুরু করে, সেই মারামারিতে শুকরানা আহত হয়। আমার ভাইয়ের হাতে ও দাঁতে ব্যাথা পায়।

এ বিষয়ে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইদুল ইসলাম এর জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি, অফিসার ঘটনাস্থলে যাবে। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনী মাঠে এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলার কয়েক ঘণ্টা পরই চিরতরে নির্বাচনী মাঠ ছাড়লেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ করার পর রাতেই না ফেরার দেশে চলে যান তিনি।

তিনি চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে শুহিলপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে ঘুরছিলেন তিনি।

জানা যায়, এদিন নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির এ নেতা। চেয়ারম্যান প্রার্থী হওয়ার স্বপ্ন নিয়ে দিনভর নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নির্বাচনী শোডাউন করেছিলেন তিনি। সন্ধ্যায় পথসভায়ও দিয়েছিলেন জয়ের প্রত্যয়ী বক্তব্য।

দিনভর প্রচারণা শেষে গতকাল সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেন খোকন।

পথসভায় বিএনপি নেতা বলেন, আপনারা কি চান, শাওন সাহেব (বর্তমান এমপি) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকে প্রার্থী ঘোষণা করবেন।

তার বক্তব্যে ছিল নির্বাচনে জয়ের প্রত্যয়, ছিল ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা। নেতা-কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন বদলে গেল সবকিছু।

সারাদিনের নির্বাচনী কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে খাবার খান সাইফুল ইসলাম খোকন। এরপর ঘুমাতে যাওয়ার প্রস্তুতিকালে রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেঝ ছেলে সাঈদ।

মাত্র কয়েক ঘণ্টা আগেও যে মানুষটি নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে নির্বাচনে নিজের প্রার্থিতার কথা বলছিলেন, রাত না পেরোতেই সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেল তার রাজনৈতিক পথচলা। থেমে গেল চেয়ারম্যান হওয়ার স্বপ্ন। নির্বাচনী মাঠ থেকে সরে গেলেন ঠিকই তবে কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে নয়, চিরদিনের জন্য।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, রাজনৈতিক সহকর্মী, নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

জানা যায়, আজ সকাল ১১টায় ইলিয়টগঞ্জ রা.বি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জানাজা নামাজের আগে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকে বিএনপি’র রাজনীতি করেছেন। আমার কয়েকজন অভিভাবকদের মধ্যে তিনিও ছিলেন একজন। তার এই মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে শূন্যতা সৃষ্টি হবে।

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি

‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর দেশজুড়ে পরিচিতি পাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনকালে কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ তার সেই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মাসুদ আলমকে ঘিরে আলোচনা তৈরি হয়।

বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামের উদ্যোগে ও ঢাকা ব্যাংক পি এল সি অর্থায়নে ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদীর শাখায় তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম। 

বাইচ কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার শাহানাজ প্রধান, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল শহিদুল ইসলাম, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। 

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পানসি ১৮ টা ও ১২ টা কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। আগামী ৬ সেপ্টেম্বর রবিবার বাইচ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

'কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু 'ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত সেই বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি বেলকুচিতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ এখন বাংলাদেশ যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে: মন্ত্রী দুলু