সিরাজগঞ্জ-৫ আসনের এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত

অনলাইন নিউজ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬ ১২:১১ পিএম
সিরাজগঞ্জ-৫ আসনের এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত করা হয়েছে। শুক্রবার (২৪এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন এই সংসদ সদস্য। 

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আমিরুল ইসলাম খান আলিমসহ জাতীয় সংসদের মোট পাঁচ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেয়।

গত ১৬ এপ্রিল সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর আর্টিকেল ২০ (১) ই ধারা অনুযায়ী স্পিকার এই সংসদ সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

বর্তমানে রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...