আ’লীগের নিরীহ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী
আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, এই সরকারের পরিস্থিতি যা দেখছি তা অনেকটাই ঢিলেঢালা। যেটা আরেকটু শক্ত হতে পারত। এত এলোমেলো অবস্থায় তারা দায়িত্ব নিয়েছিলেন, তা আসলে সিস্টেমেটিক্যালি নিয়ে আসা উচিত।
তিনি বলেন, সরকার পরিচালনায় যে আর্টিকুলেশন দরকার তা এই সরকারের মধ্যে আসা উচিত।
অন্তর্বর্তীকালীন সরকারের সফলতাও দৃশ্যমান হচ্ছে বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র এই নেতা। তিনি বলেন, পূর্বাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে এই সরকার সফল। এবারই প্রথম কোনো বন্যার ত্রাণ নিয়ে কোনো অভিযোগ ওঠেনি।
এইচএসসিতে অটোপাসের সমালোচনাও করে রিজভী বলেন, এইচএসসি পরীক্ষা না নিয়ে পাস করে দেয়াটা একটা প্লাস্টিকের মেরুদণ্ডতে পরিণত করে। এটা আসলে মানা যায় না। অটোপাস এটা খুব খারাপ জিনিস। পরীক্ষাটা নেয়া উচিত ছিল। কোটা আন্দোলন তো শিক্ষার তাগিদ থেকেই হয়েছিল। আমি মনে করি এই পরীক্ষা না নেয়াটা নীতিগত একটা সংঘর্ষ হলো।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
আ’লীগের নিরীহ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভী
আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, এই সরকারের পরিস্থিতি যা দেখছি তা অনেকটাই ঢিলেঢালা। যেটা আরেকটু শক্ত হতে পারত। এত এলোমেলো অবস্থায় তারা দায়িত্ব নিয়েছিলেন, তা আসলে সিস্টেমেটিক্যালি নিয়ে আসা উচিত।
তিনি বলেন, সরকার পরিচালনায় যে আর্টিকুলেশন দরকার তা এই সরকারের মধ্যে আসা উচিত।
অন্তর্বর্তীকালীন সরকারের সফলতাও দৃশ্যমান হচ্ছে বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র এই নেতা। তিনি বলেন, পূর্বাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে এই সরকার সফল। এবারই প্রথম কোনো বন্যার ত্রাণ নিয়ে কোনো অভিযোগ ওঠেনি।
এইচএসসিতে অটোপাসের সমালোচনাও করে রিজভী বলেন, এইচএসসি পরীক্ষা না নিয়ে পাস করে দেয়াটা একটা প্লাস্টিকের মেরুদণ্ডতে পরিণত করে। এটা আসলে মানা যায় না। অটোপাস এটা খুব খারাপ জিনিস। পরীক্ষাটা নেয়া উচিত ছিল। কোটা আন্দোলন তো শিক্ষার তাগিদ থেকেই হয়েছিল। আমি মনে করি এই পরীক্ষা না নেয়াটা নীতিগত একটা সংঘর্ষ হলো।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…