খুঁজুন
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

তবে কি আইরিশ রূপকথা ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১:১১ পূর্বাহ্ণ
তবে কি আইরিশ রূপকথা ?

দুঃস্বপ্ন জারি, টি২০-র পরে এবার দুর্বল আয়ারল্যান্ডের কাছে ওয়ানডে-তেও হার দক্ষিণ আফ্রিকার। পল স্টার্লিং ও হ্যারি টেক্টরের ব্যাটে প্রোটিয়াদের বিরুদ্ধে দাপুটে জয় আয়ারল্যান্ডের।

আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ হার। আয়ারল্যান্ডের কাছে টি-২০ ম্যাচ হার। এবার আইরিশদের কাছে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে পরাজয়। দক্ষিণ আফ্রিকার দুঃস্বপ্ন যেন শেষ হতেই চাইছে না। প্রতিপক্ষকে খাটো করে দেখার বড়সড় মাশুল দিতে হল প্রোটিয়াদের।

আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩টি সীমিত ওভারের সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা প্রথমসারির ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে দেখা দেয়। কেননা প্রোটিয়ারা প্রথমে আফগানিস্তানের কাছে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-২ ব্যবধানে হেরে বসে। পরে আইরিশদের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ ১-১ ড্র করে দক্ষিণ আফ্রিকা।

এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হল প্রোটিয়াদের। যদিও সিরিজের প্রথম ২টি ম্যাচ জেতায় সিরিজ হাতছাড়া করতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে।

সোমবার আবু ধাবিতে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আইরিশরা। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৮৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন হ্যারি টেক্টর ও ক্যাপ্টেন পল স্টার্লিং।

স্টার্লিং ৯২ বলে ৮৮ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। ৪৮ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলেন টেক্টর। এছাড়া অ্যান্ডি বলবির্নি ৪৫, কার্টিস ক্যাম্ফার ৩৪ ও লরকান টাকার ২৬ রানের যোগদান রাখেন। বাকিরা কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৬ রানে ৪টি উইকেট নেন লিজাড উইলিয়ামস। ২টি করে উইকেট দখল করেন ওটনেল বার্টম্যান ও অ্যান্ডিল ফেলুকওয়াও। উইকেট পাননি লুঙ্গি এনগিদি।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা একসময় মাত্র ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে। তারা শেষেমেশ ৪৬.১ ওভারে ২১৫ রানে অল-আউট হয়ে যায়। ৬৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে আয়াল্যান্ড। এই নিয়ে দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকাকে কোনও ওয়ান ডে ম্যাচে পরাজিত করে আইরিশরা।

প্রোটিয়াদের হয়ে নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন জেসন স্মিথ। তিনি ৯৩ বলে ৯১ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৯টি চার ও ৪টি ছক্কা। কাইল ভেরেইন ৩৮, ত্রিস্তান স্টাবস ২০ ও ফেলুকওয়াও ২৩ রানের যোগদান রাখেন। আইরিশদের হয়ে ৩টি করে উইকেট নেন গ্রাহাম হিউম ও ক্রেগ ইয়ং। ম্যাচের সেরা হন পল স্টার্লিং। সাকুল্যে ১১টি উইকেট নিয়ে সিরিজের সেরা হন লিজাড উইলিয়ামস।

নেতাদের টাকা উদ্ধারের নামে ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে: আসিফ মাহমুদ

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
নেতাদের টাকা উদ্ধারের নামে ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে: আসিফ মাহমুদ

টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘১৮ বছর পর এ দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে।’

বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ।

বিমানবন্দর সূত্র জানায়, বেলাল উদ্দিন সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে তাঁর ব্যাগ ও দেহ তল্লাশি করা হলে নগদ অর্থের বিষয়টি নজরে আসে। এত বড় অঙ্কের টাকা বহনের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অন্যদিকে আটক জামায়াত নেতা বেলাল উদ্দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলে দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘আমি ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে এই টাকা বহন করছিলাম। এর সঙ্গে কোনো অবৈধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই।’ তিনি আরও দাবি করেন, টাকার উৎস বৈধ এবং প্রয়োজনীয় কাগজপত্র তিনি পরে দেখাতে পারবেন।

এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।

অবৈধভাবে নির্বাচনি দায়িত্বে আনসারের ৩৩০ জন, পরে অব্যাহতি

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
অবৈধভাবে নির্বাচনি দায়িত্বে আনসারের ৩৩০ জন, পরে অব্যাহতি

রাজধানীর হাতিরঝিল এলাকার আনসারের এক দলনেতা টাকার বিনিময়ে অবৈধভাবে ৩৩০ জনকে নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আনসার বাহিনী থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন ‘প্রশিক্ষণবিহীন’ হওয়ার পরও নির্বাচনি দায়িত্ব পান। বিষয়টি প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় তাদেরকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দুর্নীতিতে জড়িত যে কাউকেই তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে জানিয়ে বাহিনী আরও জানিয়েছে, রাজধানীর গুলশানের ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মৎ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারকে ‘একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা’ পাওয়ার পর দায়িত্ব থেকে সরানো হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সম্প্রতি হাতিরঝিলের ঘটনার অভিযোগ পাওয়ার পর নিবিড় তদারকি চালিয়ে এ দুর্নীতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। পরে দায়িত্ব দেওয়ার নামে জনপ্রতি ১ হাজার ১০০ টাকা হারে উৎকোচ নেওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযুক্ত ওয়ার্ড দলনেতা মামুন বর্তমানে পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, নির্বাচনি দায়িত্বের জন্য শুধু শারীরিক সক্ষমতা নয়, বৈধ সনদ ও প্রাতিষ্ঠানিক যোগ্যতাও বাধ্যতামূলক। ভুয়া সনদধারী, অযোগ্য বা প্রভাবিত ব্যক্তির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না।

এবার ভোটের মাঠের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লাখ সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে আনসারের সংখ্যা সাড়ে ৫ লাখের বেশি।

দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান এক অডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে ভোট ও সমর্থন প্রার্থনা করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশের মানুষের মোবাইল ফোনে পাঠানো এ বিশেষ বার্তায় তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বার্তার শুরুতেই জনাব তারেক রহমান দেশবাসীকে সালাম জানিয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন। এরপর তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যক্ত করেন।

ওই অডিও বার্তায় তারেক রহমান জনগণের প্রতি তার দীর্ঘদিনের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, তিনি অতীতেও সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ তাদের সঙ্গে থাকবেন।

বার্তার শেষে তিনি বিএনপির স্লোগান তুলে ধরে বলেন, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

তারেক রহমানের অডিও বার্তাটি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সরাসরি জনগণের কাছে পৌঁছানোর এ উদ্যোগটি নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে।

নেতাদের টাকা উদ্ধারের নামে ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে: আসিফ মাহমুদ অবৈধভাবে নির্বাচনি দায়িত্বে আনসারের ৩৩০ জন, পরে অব্যাহতি দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা ঢাকা-১৬ আসন: বিএনপি প্রার্থী আমিনুল হক এর সঙ্গে ইসি কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ নীলফামারীর এসপিকে ‘দোসর’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জামায়াতের