পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন হপফিল্ড-হিনটন
পদার্থবিজ্ঞানে ২০২৪ সালে নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী। তারা হলেন: জন জে. হপফিল্ড ও জেফরি ই. হিনটন। মঙ্গলবার (০৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।
নোবেল কর্তৃপক্ষ জানায়, কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তারা এ পুরস্কার পেলেন।
জন হপফিল্ড ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন। নিউইয়র্কের করনেল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে পিএইচডি অর্জন করেন। তিনি নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
আর জেফরি হিনটনের জন্ম ১৯৪৭ সালে লন্ডনে। তিনি ১৯৭৮ সালে যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন।
সম্পর্কিত খবর
রাশিয়ার বিমান হামলায় জাপোরিঝিয়ায় ১৭ জন নিহত
২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে পবিত্র রমজান
মোদিকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর, তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ
আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন: সোনম ওয়াংচুক
নিজের ভিসার শর্তেই ফেঁসে গেলেন ধ্রুব রাঠি, বিস্ফোরক মন্তব্য সাংবাদিক…
ইরানকে সব দাবি মানতে হবে, নয়তো তাদের অস্তিত্বই থাকবে না:…

আরও পড়ুন
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন হপফিল্ড-হিনটন
পদার্থবিজ্ঞানে ২০২৪ সালে নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী। তারা হলেন: জন জে. হপফিল্ড ও জেফরি ই. হিনটন। মঙ্গলবার (০৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।
নোবেল কর্তৃপক্ষ জানায়, কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তারা এ পুরস্কার পেলেন।
জন হপফিল্ড ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন। নিউইয়র্কের করনেল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে পিএইচডি অর্জন করেন। তিনি নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
আর জেফরি হিনটনের জন্ম ১৯৪৭ সালে লন্ডনে। তিনি ১৯৭৮ সালে যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন।
সম্পর্কিত খবর
রাশিয়ার বিমান হামলায় জাপোরিঝিয়ায় ১৭ জন নিহত
২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে…
মোদিকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর, তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার…
আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন:…
নিজের ভিসার শর্তেই ফেঁসে গেলেন ধ্রুব রাঠি, বিস্ফোরক…
ইরানকে সব দাবি মানতে হবে, নয়তো তাদের অস্তিত্বই…
