খুঁজুন
শনিবার, ১৬ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পশ্চিমবঙ্গে শুরু ‘বুলডোজার অভিযান’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গে শুরু ‘বুলডোজার অভিযান’

পশ্চিমবঙ্গে নতুন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের অধীনে শুরু হয়েছে কথিত ‘বুলডোজার অভিযান’। রাজধানী কলকাতার তপসিয়া এলাকায় একটি অবৈধ চামড়া কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে শুভেন্দু প্রশাসন।

ঘটনার কয়েক ঘণ্টা আগে ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে কারখানার মালিকসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বহুতল ভবনটি অবৈধভাবে নির্মিত হয়েছিল এবং সেখানে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এরপরই তিনি অবৈধ কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেন।

পুলিশের উপস্থিতিতে ভবনটি খালি করে দ্রুত ভাঙার কাজ শুরু করে কলকাতা পৌরসভা।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, যেসব ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই, তাদের প্রথমে নোটিশ দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ‘বুলডোজার নীতি’ চালুর হুঁশিয়ারি দিয়েছিলেন। আর সেই হুঁশিয়ারি শতভাগ সত্যি করলেন রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার বলছে, রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। প্রয়োজনে বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করা হবে।

তবে বিরোধী দলগুলো এই দ্রুত ভাঙার সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে পরিচালিত এ অভিযান ‘অসাংবিধানিক’।

ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পালটা ঘোষণা, ‘আমরা স্বাধীন’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পালটা ঘোষণা, ‘আমরা স্বাধীন’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মাথায় তাইওয়ান নিজেদেরকে ‘স্বাধীন’ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সতর্কবার্তায় গণতান্ত্রিক এই দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীনস্থ নয়।

তাইওয়ানের মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি পুনর্বিবেচনা করার বিষয়ে ট্রাম্পের ইঙ্গিতের পর, মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে এই অস্ত্র বিক্রি তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতিরই অংশ।

বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ান-যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্ত্র বিক্রির বিষয়টি কেবল ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’-এ স্পষ্টভাবে উল্লেখ করা একটি মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতিই নয়, বরং এটি আঞ্চলিক হুমকির বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা।

তাইওয়ানের এই বক্তব্য এমন সময়ে এলো যার ঠিক একদিন আগেই বেইজিং সফর শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেছিলেন, যেন যুক্তরাষ্ট্র এই স্বশাসিত দ্বীপটিকে কোনো সমর্থন না দেয়। চীন শুরু থেকেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে।

বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

বেলকুচি প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের আয়োজনে “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে বেলকুচি এলএসডি ক্রয় কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি জনাব আফরিন জাহান।

উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, মামুন হোসেন বরাদ, জাহিদুল হক মুক্তা, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব কমিশনার আলম প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর- এ আলম,পৌর বিএনপি নেতা বিপ্লব সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম,  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার হোসেন প্রমুখ। 

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে সম্মিলিত উদ্যোগ জরুরি: ডিএসসিসি প্রশাসক

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে সম্মিলিত উদ্যোগ জরুরি: ডিএসসিসি প্রশাসক

সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে নাগরিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, ঢাকা শহরকে একটি বাসযোগ্য, আধুনিক এবং ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। তবে এই লক্ষ্য বাস্তবায়নে সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠন এবং সাধারণ নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।

আজ শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে (প্রত্যাশা চত্বর) শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, ‘সাপ্তাহিক ক্লিনিং ডে-এর আওতায় আমরা নগরজুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। তবে মশা নিয়ন্ত্রণে সফল হতে হলে নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজেদের বাসাবাড়ি ও আঙ্গিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরকে সবুজায়নের মাধ্যমে সুশোভিত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শহরকে বাসযোগ্য রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানের শুরুতে প্রশাসক সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে একটি চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় শাহবাগ থানা বিএনপি ও স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পালটা ঘোষণা, ‘আমরা স্বাধীন’ বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে সম্মিলিত উদ্যোগ জরুরি: ডিএসসিসি প্রশাসক এনসিপির আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ নেতার পদত্যাগ পশ্চিমবঙ্গে শুরু ‘বুলডোজার অভিযান’