ঢাকা-চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

অনলাইন নিউজ ডেস্ক
০৮ জুন ২০২৬ ৯:৩৯ এএম
ঢাকা-চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

কয়েকটা দিন পরই আসবে আষাঢ় মাস, শুরু হবে বর্ষাকাল। মৌসুমি বায়ুর বিস্তার ঘটছে। বাড়ছে বৃষ্টির মাত্রা। তাই প্রকৃতিতে এখনই মিলছে বর্ষার আগমনী বার্তা।

গতকাল ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ সোমবার দুপুরের দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।

তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অবশ্য ঢাকা ও এর আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুর পর্যন্ত জন্য আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২।

এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিট।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...