রাজারহাটে ইউপি সদস্যের উদ্যোগে বিভিন্ন মন্দির পরিদর্শন ও অনুদান প্রদান
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ি পাঁচ নং ওয়ার্ড ইউপি সদস্য ও রাজারহাট উপজেলা জাপার সহ সভাপতি আব্দুস সালামের উদ্যোগে বিদ্যানন্দ ইউনিয়নে মন্দির পরিদর্শন করেন একটি দল।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব পাড়ামৌলা, মানাবাড়ি ও তৈয়বখাঁ দাসপাড়া দুর্গা মন্দির ঘুরে দেখেন তারা। পরিদর্শন কালে আব্দুস সালাম চারটি মন্দিরে উন্নয়ন কল্পে ত্রিশ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় তিনি মন্দির কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। মতবিনিময় করেন হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের নানান শ্রেণি-পেশার মানুষের সাথে।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ সরকার, সাত নং ওয়ার্ড ইউপি সদস্য লাভলু মিয়া, এক নং ওয়ার্ড সদস্য আব্দুল বাতেন ব্যাপারী ও ছয় নং ওয়ার্ড ইউপি সদস্য মঞ্জরুল ইসলাম সহ অনেকেই।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
রাজারহাটে ইউপি সদস্যের উদ্যোগে বিভিন্ন মন্দির পরিদর্শন ও অনুদান প্রদান
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ি পাঁচ নং ওয়ার্ড ইউপি সদস্য ও রাজারহাট উপজেলা জাপার সহ সভাপতি আব্দুস সালামের উদ্যোগে বিদ্যানন্দ ইউনিয়নে মন্দির পরিদর্শন করেন একটি দল।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব পাড়ামৌলা, মানাবাড়ি ও তৈয়বখাঁ দাসপাড়া দুর্গা মন্দির ঘুরে দেখেন তারা। পরিদর্শন কালে আব্দুস সালাম চারটি মন্দিরে উন্নয়ন কল্পে ত্রিশ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় তিনি মন্দির কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। মতবিনিময় করেন হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের নানান শ্রেণি-পেশার মানুষের সাথে।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ সরকার, সাত নং ওয়ার্ড ইউপি সদস্য লাভলু মিয়া, এক নং ওয়ার্ড সদস্য আব্দুল বাতেন ব্যাপারী ও ছয় নং ওয়ার্ড ইউপি সদস্য মঞ্জরুল ইসলাম সহ অনেকেই।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…