খুঁজুন

সিংড়া হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজার উপহার বিতরণ করলেন বিএনপি’র দাউদার মাহমুদের

মোঃ কুরবান আলী, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১১:৩১ অপরাহ্ণ
সিংড়া হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজার উপহার বিতরণ করলেন বিএনপি’র দাউদার মাহমুদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ৫’শ ব্যক্তির মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, নাটোর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দাউদার মাহমুদ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে এসব বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খালেকুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ আলী, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, শ্রী জয়দেব সাহা প্রমুখ।

দাউদার মাহমুদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এটিকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ নানা ধর্ম ও বর্ণের মানুষের বাস বাংলাদেশে।

এ দেশ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য লীলাভূমি। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।

উল্লেখ্য, এ বছর সিংড়া উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার ৮১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সিংড়া উপজেলায় নাটোর জেলার সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ থাকায় সেনাবাহিনীর একটি স্পেশাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক