হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৬ ১০:৫১ পিএম
হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কুমিল্লার হোমনা উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হোমনা উপজেলা শাখার উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার ফুড সিটি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আনোয়ার।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মোরশিদ আলম, সহ-সভাপতি মো. আবুল কাশেম, মো. মুকবুল হোসেন ও মো. রুহুল আমিন, মো. সফিকুল ইসলাম (মুন্না), সাধারণ সম্পাদক কবি দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ সরকার, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান, অর্থ সম্পাদক মো. জয়নাল সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাসেল আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য মো. মাহফুজ, মো. রোমান ও হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সংগঠনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, ঐক্য, পেশাগত দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হোমনা উপজেলা শাখাকে একটি আদর্শ, সুসংগঠিত ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...