সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের
ইয়েমেনের তায়েজ প্রদেশের ওপর সৌদি আরবের মালিকানাধীন একটি তুর্কি নির্মিত সশস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, একটি উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ড্রোনটিকে নিচে নামিয়ে আনা হয়েছে।
পৃথকভাবে ইয়াহিয়া সারি জানান, বাব এল-মানদেব প্রণালির কাছে সৌদি সমর্থিত বাহিনীর সমাবেশ ও শক্তিবৃদ্ধিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সারির ভাষ্য অনুযায়ী রাস আল-আরা এলাকার কাওয়াহ ক্যাম্পে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে এবং অস্ত্রের গুদামে আগুন ধরে যায়। তিনি আরও যোগ করেন, বাব এল-মানদেবের দক্ষিণে এবং আল-সাকিয়া ও রাস আল-আরাতে অবস্থানরত বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে, এতে বহু সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
সম্পর্কিত খবর
চীনের সহায়তায় সংস্কারকাজ সম্পন্ন, শিগগির শুরু হতে পারে দ্বিতীয় সেতুর…
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
২০২৯ সালের নির্বাচনেই মোদী সরকারের বিদায় নিশ্চিত: অভিজিৎ দীপকে
আইজেনকোট না নেতানিয়াহু? শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে ইসরাইলের মসনদ
হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে ট্যাঙ্কারে ভয়াবহ আগুন
চার দেশের নাগরিকদের ভিসা সহজ করল সৌদি আরব

আরও পড়ুন
সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের
ইয়েমেনের তায়েজ প্রদেশের ওপর সৌদি আরবের মালিকানাধীন একটি তুর্কি নির্মিত সশস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, একটি উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ড্রোনটিকে নিচে নামিয়ে আনা হয়েছে।
পৃথকভাবে ইয়াহিয়া সারি জানান, বাব এল-মানদেব প্রণালির কাছে সৌদি সমর্থিত বাহিনীর সমাবেশ ও শক্তিবৃদ্ধিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সারির ভাষ্য অনুযায়ী রাস আল-আরা এলাকার কাওয়াহ ক্যাম্পে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে এবং অস্ত্রের গুদামে আগুন ধরে যায়। তিনি আরও যোগ করেন, বাব এল-মানদেবের দক্ষিণে এবং আল-সাকিয়া ও রাস আল-আরাতে অবস্থানরত বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে, এতে বহু সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
সম্পর্কিত খবর
চীনের সহায়তায় সংস্কারকাজ সম্পন্ন, শিগগির শুরু হতে পারে…
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
২০২৯ সালের নির্বাচনেই মোদী সরকারের বিদায় নিশ্চিত: অভিজিৎ…
আইজেনকোট না নেতানিয়াহু? শেষ পর্যন্ত যার হাতে যাচ্ছে…