বাসাইলে যেনো কোন কিশোর গ্যাং তৈরী না হয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধ মন্তনালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এড. আহমেদ আযম খান বলেছেন, আমার বাসাইলে যেনো কোন কিশোর গ্যাং তৈরী না হয়। প্রত্যেক অভিভাবক যতœবান হোন আপনাদের কার সন্তান মেধাবী নয়, তার প্রতি যতœবান হোন।বাসাইলে যেনো চুরি,ডাকাতি, ছিনতাইকারীর গ্যাং না হয়।
সার্কেল এসপি একে এম মামুনুর রশীদ এবং ওসি আলমগীর কবিরকে উদ্দ্যেশ্য করে তিনি আরো বলেন,দুষ্টের দমনে যেমন কঠোর হবেন আমিও কঠোর থাকবো,শিষ্টের পালনে তেমনি নরম হবেন এবং বাসাইলবাসীকে ভালবাসবেন।
তিনি বলেন, আমি জানি আমাদের দেশটা গরীব।এই গরীব দেশটাতে গত আঠারো বছরে প্রায় ৪০ লাখ কোটি টাকা লুট করে এই দেশটাকে আরো গরীব ভঙ্গুর করে দিয়েছে।সেজন্যে আমরা আপনাদেরকে যথাযথ বেতন দিতে পারিনা।তারপরও যেটুকু পারি অন্তত বেতন তো পান! ঘি ভাত না হলেও ডালভাত তো খেতে পারছেন!তাই আপনার দ্বায়িত্ব কর্তব্য আপনার স্কুল-কলেজ এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নত করা।
বৃহঃবার(০৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাউপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রাথমিক মিক্ষা কর্মকর্তা মোহাম্মেদ হারুন অর রশিদসহ অন্যরা।

