আসামে বিএসএফ সদস্যদের বহনকারী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে, হতাহত ৩৩
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বহনকারী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বিএসএফের ৩২ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন বাসচালক শামসুল হক।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শুক্রবার (৯ অক্টোবর) বরপেটা জেলার হাউলিতে জাতীয় মহাসড়ক-২৭-এ এ দুর্ঘটনা ঘটে। নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে বিএসএফ সদস্যদের বহনকারী ওই বাসটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় বলে জানা গেছে। দুর্ঘটনার সময় বাসটি ধুবরির দিকে যাচ্ছিল।
আহত ৩২ বিএসএফ সদস্যের মধ্যে গুরুতর আহত ১৪ জনকে বরপেটা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনায় বাসচালক শামসুল হক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার বয়স ৪২ বছর। তিনি গোয়ালপাড়া জেলার শিমলিতোলার গারইমারির বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে হাউলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত খবর
গাজায় একের পর এক ইসরায়েলি হামলা, নিহত ৭
ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে রাশিয়ার হামলা, নিহত ৩৩
সিইসিবিরোধী বিক্ষোভ ঠেকাতে মাঠে নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী
ইউরোপীয় পার্লামেন্টে প্রদর্শিত হচ্ছে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য
সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের

আরও পড়ুন

সিইসিবিরোধী বিক্ষোভ ঠেকাতে মাঠে নামছে ২৩ হাজার সশস্ত্র…