কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৬ ৭:১৭ পিএম
কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ (৭) ও আরাফাত (৬) নামে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে উদ্ধার করতে গিয়ে অপর ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে তাদের মা-ও আহত হন।
রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রথমে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। ভাইকে বিপদে দেখে তাকে উদ্ধার করতে ছুটে গেলে অপর শিশুটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দুই সন্তানের চিৎকার শুনে তাদের মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করতে চেষ্টা করলে তিনিও আহত হন।
ঘটনার সময় শিশুদের বাবা-মা বাড়ির পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে এসে দুই শিশুকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এ মর্মান্তিক ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. ওমর ফারুক বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, মিটারের সঙ্গে ফ্রিজের সংযুক্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এটি পল্লী বিদ্যুতের মূল লাইনের কারণে ঘটেনি।”
এ বিষয়ে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) মো. আসাদুজ্জামান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...