ফরিদপুরে শেখ হাসিনাসহ আ’লীগের ৫০০ নেতাকর্মীর নামে মামলা
ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ’লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪) ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে (৬৮) হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
এছাড়া ফরিদপুর জেলা আ’লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে মামলায় আসামি করা হয়।
শনিবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী ফরিদপুরের কোতয়ালী থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।
পুলিশ সুপার বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আ.লীগের নেতাকর্মীদের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায়…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের বিচারিক ক্ষমতা…

আরও পড়ুন
ফরিদপুরে শেখ হাসিনাসহ আ’লীগের ৫০০ নেতাকর্মীর নামে মামলা
ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ’লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪) ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে (৬৮) হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
এছাড়া ফরিদপুর জেলা আ’লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে মামলায় আসামি করা হয়।
শনিবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী ফরিদপুরের কোতয়ালী থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।
পুলিশ সুপার বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আ.লীগের নেতাকর্মীদের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের…
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি…
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪…
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের…
