কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই
নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬
৯:৪১ পিএম
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসের সামনে থাকা সুপারভাইজার এবং অজ্ঞাতপরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিনজন।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
Generating Photo Card...
Please wait...

