৫৩ বছরের বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তন চাই: নাহিদ
তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমরা গত ৫৩ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের প্রতি বিচারহীনতার সংস্কৃতি দেখেছি। আমরা সেই সংস্কৃতির পরিবর্তন করতে চাই।
শনিবার (১২ অক্টোবর) রাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শেষে ঢাকায় যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর স্থানীয় রানু অ্যাগ্রো লিমিটেড পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নাহিদ বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টদের বিদায়ের পর পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলা করা হয়েছে। অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সেইসব ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। আমরা মনে করি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় হিন্দু সংগঠন, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি, উপজেলা জামায়াতের নেতারা ও সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
সম্পর্কিত খবর
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন
৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…

আরও পড়ুন
৫৩ বছরের বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তন চাই: নাহিদ
তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমরা গত ৫৩ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের প্রতি বিচারহীনতার সংস্কৃতি দেখেছি। আমরা সেই সংস্কৃতির পরিবর্তন করতে চাই।
শনিবার (১২ অক্টোবর) রাতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শেষে ঢাকায় যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর স্থানীয় রানু অ্যাগ্রো লিমিটেড পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নাহিদ বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টদের বিদায়ের পর পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলা করা হয়েছে। অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সেইসব ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। আমরা মনে করি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় হিন্দু সংগঠন, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি, উপজেলা জামায়াতের নেতারা ও সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
সম্পর্কিত খবর
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া…
৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে…
টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
