খুঁজুন

বিপিএলের দলগুলোর স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ণ
বিপিএলের দলগুলোর স্কোয়াড

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরের জন্য ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে নিজেদের দলগুলোকে গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অবশ্য এর আগেই অবশ্য তিনজন করে ক্রিকেটার সরাসরি চুক্তি অথবা ধরে রেখেছে তারা।

ড্রাফটের বাইরেও দলগুলো চাইলে খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবে। বিদেশিদের নেওয়া যাবে কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়াই। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে থাকা সব ক্রিকেটারই দল পেয়েছেন। ‘সি’ ক্যাটাগরিতে দল পাননি মুমিনুল হক সৌরভ ও মোসাদ্দেক হোসেন সৈকত। রিশাদ ডাক পেয়েছেন সপ্তমবারে গিয়ে।

>>>ড্রাফটের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড>>>

দুর্বার রাজশাহীঃ
ড্রাফট থেকে দেশি- তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এস এম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।
ড্রাফট থেকে বিদেশি- সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
সরাসরি চুক্তি- এনামুল হক বিজয়।

ঢাকা ক্যাপিটালসঃ
ড্রাফট থেকে দেশি- লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাৎ হোসেন দীপু।
ড্রাফট থেকে বিদেশি- সায়েম আইয়ুব, আমির হামজা।
সরাসরি চুক্তি- মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম।
বিদেশি সরাসরি চুক্তি- জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি।

চিটাগাং কিংসঃ
ড্রাফট থেকে দেশি- শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাবেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।
বিদেশি ড্রাফট থেকে- গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।
দেশি সরাসরি চুক্তি- সাকিব আল হাসান, শরিফুল ইসলাম।
বিদেশি সরাসরি চুক্তি- মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো।

খুলনা টাইগার্সঃ
ড্রাফট থেকে দেশি- হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।
ড্রাফট থেকে বিদেশি- মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি।
সরাসরি চুক্তি- মেহেদী হাসান মিরাজ।
রিটেইন- আফিফ হোসেন, নাসুম আহমেদ।

রংপুর রাইডার্সঃ
ড্রাফট থেকে দেশি- নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তোফিক খান তুষার।
ড্রাফট থেকে বিদেশি- আকিফ জাবেদ, কার্টিস ক্যাম্ফার।
সরাসরি চুক্তি- মোহাম্মদ সাইফউদ্দিন।
রিটেইন- নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান।

সিলেট স্ট্রাইকার্সঃ
ড্রাফট থেকে দেশি- রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদ ইসলাম।
ড্রাফট থেকে বিদেশি- রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।
সরাসরি চুক্তি: জাকের আলী।
রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান।

ফরচুন বরিশালঃ
ড্রাফট থেকে দেশি- মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মণ্ডল, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
ড্রাফট থেকে বিদেশি- জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।
সরাসরি চুক্তি- তাওহীদ হৃদয়।
রিটেইন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম।
বিদেশি সরাসরি চুক্তি- কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক