শনিবার ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ
আগামী শনিবার ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার নিয়ে আলাপ করবেন দলগুলোর সঙ্গে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি জানান, গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় পার্টি (আন্দালিব), ১২ দলীয় জোট, এলডিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হয়েছে।
জাতীয় পার্টিকে (জাপা) সংলাপে ডাকা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটি চলমান প্রক্রিয়া, পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংস্কার নিয়ে এর আগে গত ৫ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টির সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি সরকার?
নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: ইশরাক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন-ইয়াসের খান চৌধুরী
ডিসেম্বরে অস্থিরতা প্রতিরোধে সতর্ক বিএনপি, তৃণমূলকে কঠোর বার্তা

আরও পড়ুন
শনিবার ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ
আগামী শনিবার ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার নিয়ে আলাপ করবেন দলগুলোর সঙ্গে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি জানান, গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় পার্টি (আন্দালিব), ১২ দলীয় জোট, এলডিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হয়েছে।
জাতীয় পার্টিকে (জাপা) সংলাপে ডাকা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটি চলমান প্রক্রিয়া, পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংস্কার নিয়ে এর আগে গত ৫ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টির সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা।
সম্পর্কিত খবর
আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি…
ধর্মঘট যতটা আছে সোশ্যাল মিডিয়ায়, ততটা নেই বাস্তবে!
সংসদ থেকে রাজপথ, শিল্পাঞ্চল থেকে শিক্ষাঙ্গন, চাপে বিএনপি…