খুঁজুন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২ মাঘ, ১৪৩২

আন্দোলনে আহত অনেকেই জীবন্ত শহীদ: শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৩:১৮ অপরাহ্ণ
আন্দোলনে আহত অনেকেই জীবন্ত শহীদ: শফিকুর রহমান

0-0x0-0-0#

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জামায়াতের আমির আন্দোলনে অনেকে জীবন্ত শহীদে পরিনত হয়েছে বলে মন্তব্য করেন।

শনিবার (১৯ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটি হেফজুল উলুম কামিল মাদ্রাসায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার হিফারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

এসময় তিনি বলেন, আন্দোলনে যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তারা জীবন্ত শহীদে পরিনত হয়েছেন, হাসপাতালে গত দুই মাসের অধিক সময় ধরে তারা আছেন, অন্যেও সাহাস্য ছাড়া তারা কিছুই করতে পারেন না, চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসাবে যা বুঝতে পারি যতদিন তারা বেঁচে থাকবেন, এভাবেই তাদের বেঁচে থাকতে হবে।

জালিমরা অনেকের চোখের আলো কেড়ে নিয়েছে, তাদের অন্ধকারে ঠেলে দিয়েছে। এদের খুনি সরকার কি জবাব দিবে।

বিগত ১৫ বছরের চলমান স্বৈরশাসনকে জনগণ এদেশে আবারো দেখতে চাই না। জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জামাতের রোকন কর্মীদের সুন্দর বাংলাদেশ গড়া কাজে অগ্রনী ভূমিকা পালন করার আহ্বান জানান ডা. শফিকুল রহমান।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে সুধী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল রহমান।

বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক ও প্রশ্নফাঁসে জড়িত সৈয়দ আবেদ আলী জীবনের তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো। জাকারিয়া রহমানসহ একাধিক সরকারী কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন মর্মে তথ্য পাওয়া যায়।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক (অবসরপ্রাপ্ত) হয়েও তিনি সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং অনৈতিকভাবে চাকুরি পেয়েছেন মর্মে বিশ্বস্থসূত্রে জানা যায়।

আসামি সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের কাছে থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রকৃত তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
১
বিসিএস প্রশ্নফাঁসের সেই আবেদ আলী রিমান্ডে বেলকুচিতে রাজস্ব তহবিল হতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও সনদ বিতরণ কুড়িগ্রামে মাদক সেবনের অপরাধে ৩ মাদকসেবির কারাদন্ড