খুঁজুন

সিরাজগঞ্জ নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জনকে সাজা, পুলিশের নিরবতা

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১:৪০ অপরাহ্ণ
সিরাজগঞ্জ নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জনকে সাজা, পুলিশের নিরবতা

সিরাজগঞ্জের বেলকুচি অঞ্চলে যমুনা নদীতে মৎস্য অধিদপ্তরের নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছা শিকার করছেন মৌসুমী জেলেরা। খবর পেয়ে দিনভর অভিযান চালিয়ে ২০ জন জেলেতে আটক করে ভ্রাম্যমান আদালত।

এসময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ কেজি মা ইলিশ মাছ ও দুই লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসনের এই অভিযানে পুলিশ কোন সহযোগীতা করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।

২২ অক্টবর মঙ্গলবার সকাল থেকে যমুনা নদীর বেলকুচি অঞ্চলে মৎস্য সম্পদ রক্ষায় মা ইলিশের প্রজনন বৃদ্ধি করতে অভিযানে নামে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

এসময় তারা যমুনা নদীতে মা ইলিশ শিকার অবস্থায় ২০ জন মৌসুমী জেলেকে মাছ ও জাল সহ আটক করে ভ্রাম্যমান আদালতে প্রতিজনকে ১৪ দিন করে সাজা দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট আফিয়া সুলতানা কেয়া। 

উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা জুয়েল আহম্মেদ বলেন, আগামী ৩রা নভেম্বর পর্যন্ত আমাদের যমুনা নদীতে মা ইলিশ ডিম প্রজনন করতে আসবে। এজন্য নির্বিগ্নে মা ইলিশ যেন ডিম প্রজনন করতে পারে সেজন্য মৎস্য অধিদপ্তর নদীতে মাছ শিকার নিষেধ করে নিয়েছেন। এসময় আমরা জেলেদের ভিজিএফ চাল সহ অন্যান্য সহযোগীতা করে থাকি। কেউ যদি এই আদেশ অমান্য করে মাছ ধরে তাহলে তাকে জেল জরিমানা করা হয়।

এরি ধারাবাহিকতায় আমরা আজ অভিযান করে নদীতে কারেন্ট জাল, ইলিশ মাছ সহ ২০ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়। আর মাছ গুলো বিভিন্ন এতিমখানায় দিয়ে দেয় হয়। উদ্ধার করা জাল গুলো পুরিয়ে ফেলা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া বলেন, আমরা মৎস্য সম্পদ রক্ষায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে সাজা দিয়েছি। আর সকলকে সচেতন করতে এক মাস আগে থেকে মাইকিং,  লিফলেট বিতরন সহ নানা কর্যক্রম চালাচ্ছি। তবে আমরা মৎস্য অভিযানে পুলিশের কোন সহযোগীতা পাচ্ছিনা। এমনকি অসামী ধরে আনার পরেও পুলিশের গাড়ী দিয়ে আসামী নিয়ে যাবে সেই সহযোগীতাও করেনি। আমি আনসার সদস্যদের সাথে নিয়ে অভিযান সহ সকল কার্যক্রম করছি।

এ ব্যাপারে বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন বলেন, মৎস্য অভিযানের জন্য আমাদের একটা টিম সব সময় রেডি রেখেছি। আজ তারা অভিযানে যাবে তা আমাকে বলেনি। আর যখন গাড়ী চেয়েছে তা দেয়া সম্ভব হয়নি কারন আমাদের এই ছোট গাড়ীতে ২০ জন আসামী নেযা সম্ভব হবেনা তাই। তবে আমি পুলিশ সাথে দিয়ে জেলখানা পর্যন্ত আসামী পৌছে দিয়েছি।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা

রাজধানীর তেজগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ যৌথভাবে গত রাতে অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উত্তেজনা তৈরি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল আলম জানান, গত রাতে অবৈধ বিদ্যুতের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে এমন অভিযোগে সিটি করপোরেশনের সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে। এক পর্যায়ে কিছু ব্যক্তি উত্তেজনা তৈরি করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ নিয়ে অটোরিকশা চার্জের স্থানগুলো বিদ্যুৎ বিভাগের লোকজন কেটে দেয়।

৩ জেলার ডিসি প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
৩ জেলার ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে এই চার কর্মকর্তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাত পৌনে ১২টায় কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, “উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।”

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, “রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।”

কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।

২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফীক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন।

অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা ৩ জেলার ডিসি প্রত্যাহার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন "সবুজ ভুবন আমাদেরই প্রয়োজন" প্রতিপাদ্যকে সামনে রেখে সভ্যতার ভবানীগঞ্জ'র বৃক্ষ রোপন কর্মসূচি তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক