খুঁজুন
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ, ১৪৩২

‘জামায়াতও কোনো ফ্যাসিবাদী ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করেনি’

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
‘জামায়াতও কোনো ফ্যাসিবাদী ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করেনি’

অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। কালকে বিএনপিকে নিষিদ্ধ করলে করণীয় কী, এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াতে ইসলামও কিন্তু কোনো ফ্যাসিবাদী ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করেনি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন স্বৈরশাসন চালিয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি। আপনারা (অন্তর্বর্তী সরকার) নিষিদ্ধ করতেছেন, সেটার ইফেক্ট মনে রেখেই করবেন বলে আশা করি।

তিনি আরও বলেন, পাপকে ঘৃণা করেন পাপীকে না। যারা পাপ করেছে আপনারা তো তাদের শাস্তি দিতে পারলেন না। অনেক অপরাধী-দুর্নীতিবাজকে অন্তর্বর্তী সরকার দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, জামায়াতে ইসলামের অনেক লোককে ফাঁসি দেওয়া হয়েছে। অনেক অত্যাচার করা হয়েছে। জামায়াতও কিন্তু কোনো ফ্যাসিবাদী ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে নাই।

গয়েশ্বর চন্দ্র বলেন, সরকার বদলে গেছে আমি-আপনি আগের মতোই আছি, আমাদের কোর্টে হাজিরা দিতে হয়। তাহলে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমাদের কি লাভ হলো? কেবল স্বৈরশাসক হাসিনার পতন হওয়ার পর ক্ষমতার হাত বদল হয়েছে। কিন্তু দেশের মানুষ কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে তিনি বলেন, সংস্কার করতে কতটুকু সময় দরকার হয় তা আমরা বুঝি। সে সময়টুকু পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেই সময়টুকু অতিক্রান্ত হলে বিএনপি অবশ্যই ঘরে বসে চিনাবাদাম খাবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপিকে হালকা করে দেখার সুযোগ নেই। অতীতেও আমরা রাজপথে আন্দোলন করেছি, ভবিষ্যতেও করব। আমরা ক্ষমতা চাই না, জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী।

দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান এক অডিও বার্তার মাধ্যমে দেশবাসীর কাছে ভোট ও সমর্থন প্রার্থনা করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশের মানুষের মোবাইল ফোনে পাঠানো এ বিশেষ বার্তায় তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বার্তার শুরুতেই জনাব তারেক রহমান দেশবাসীকে সালাম জানিয়ে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন। এরপর তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যক্ত করেন।

ওই অডিও বার্তায় তারেক রহমান জনগণের প্রতি তার দীর্ঘদিনের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, তিনি অতীতেও সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ তাদের সঙ্গে থাকবেন।

বার্তার শেষে তিনি বিএনপির স্লোগান তুলে ধরে বলেন, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

তারেক রহমানের অডিও বার্তাটি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সরাসরি জনগণের কাছে পৌঁছানোর এ উদ্যোগটি নির্বাচনী প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করেছে।

ঢাকা-১৬ আসন: বিএনপি প্রার্থী আমিনুল হক এর সঙ্গে ইসি কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
ঢাকা-১৬ আসন: বিএনপি প্রার্থী আমিনুল হক এর সঙ্গে ইসি কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক মো. কামরুল হাসানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। তিনি ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের বাসায় ‘গোপন বৈঠক’ করেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন।

‎বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদের কাছে তিনি লিখিত অভিযোগ করেন। ওই লিখিত পত্রে নির্বাচনী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ ও দ্রুত বদলির দাবি জানানো হয়েছে।

‎অভিযোগে বলা হয়েছে, জামায়াত প্রার্থী আব্দুল বাতেন তার অভিযোগে উল্লেখ করেন, নির্বাহী প্রকৌশলী (পুর) মো. কামরুল হাসান বর্তমানে ঢাকা-১৬ আসনের নির্বাচনী মালামাল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, তিনি গতকাল (১০ ফেব্রুয়ারি) বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসভবনে এক গোপন বৈঠকে মিলিত হন। প্রমাণের সপক্ষে অভিযোগপত্রের সাথে ছবি ও ভিডিও সংবলিত একটি পেনড্রাইভও যুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, নির্বাচনের মতো স্পর্শকাতর সময়ে একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার প্রার্থীর বাসায় গিয়ে বৈঠক করা দণ্ডনীয় অপরাধ। প্রার্থীর সঙ্গে কর্মকর্তার এমন সখ্যতা থাকলে ওই আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন কর্নেল আব্দুল বাতেন। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে তাকে অবিলম্বে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

‎উল্লেখ্য, ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির আমিনুল হক এবং জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) আব্দুল বাতেনসহ অন্যান্য প্রার্থীরা।

নীলফামারীর এসপিকে ‘দোসর’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জামায়াতের

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
নীলফামারীর এসপিকে ‘দোসর’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জামায়াতের

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে নীলফামারী জেলা পুলিশ সুপার এসকে জাহিদুল ইসলামকে ফ্যাসিবাদের ‘দোসর’ আখ্যা দিয়ে তার প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তিনি সাবেক ডিবি প্রধান মনিরুল ইসলামের সহযোগী ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিন ব্যবসায়ী কাজে নগদ টাকা নিয়ে বিমানযোগে তার এলাকায় যাচ্ছিলেন। কাস্টমসের অনাপত্তিতে তাকে টাকা বহনের ছাড়পত্র দেয় ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ।

কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্তা করা হয়েছে। এমনকি তাকে নির্যাতন করে নীলফামারী জেলা পুলিশ সুপার এস কে জাহিদুল ইসলাম। এই নির্যাতনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এতে আরও বলা হয়, মিডিয়া ফ্রেমিং করে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আমরা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। সেই সাথে নাটকের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

নীলফামারী জেলা পুলিশ সুপার এসকে জাহিদুল ইসলাম ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তিনি সাবেক ডিবি প্রধান ভারতে পলাতক মনিরুল ইসলামের অন্যতম সহযোগী ছিলেন। তিনি জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছিলেন। অবিলম্বে তার বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা ও দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের নির্বাচনী অডিও বার্তা ঢাকা-১৬ আসন: বিএনপি প্রার্থী আমিনুল হক এর সঙ্গে ইসি কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ নীলফামারীর এসপিকে ‘দোসর’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জামায়াতের ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি সচিব ঢাকার দূষণ রোধে ৪৫২৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের