রাজধানীর ৫ থানার ওসি বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা, শেরেবাংলা নগর, মতিঝিল, কাফরুল ও কোতয়ালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়াও ১০ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
এদের ভেতর শ্যামপুর থানার তদন্ত মো. নাজমুল হোসাইনকে ডেমরা থানার ওসি, হাতিরঝিল থানার তদন্ত মোহাম্মদ গোলাম আজমকে শেরেবাংলা থানায়, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানায়, হাজারীবাগ থানার তদন্ত মো. তৈয়বুর রহমানকে কাফরুল থানায় এবং ডিবির মো. রেজাউল করিমকে কোতয়ালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেনকে প্রসিকিউশন বিভাগে, শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হককে প্রসিকিউশন বিভাগে, মতিঝিল থানার মো. মহিবুল ইসলামকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে, কাফরুল থানার কাজী গোলাম মোস্তফাকে প্রসিকিউশন বিভাগে এবং কোতয়ালী থানার ওসি মু. এনামুল হাসানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
সম্পর্কিত খবর
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন
৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…

আরও পড়ুন
রাজধানীর ৫ থানার ওসি বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা, শেরেবাংলা নগর, মতিঝিল, কাফরুল ও কোতয়ালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়াও ১০ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
এদের ভেতর শ্যামপুর থানার তদন্ত মো. নাজমুল হোসাইনকে ডেমরা থানার ওসি, হাতিরঝিল থানার তদন্ত মোহাম্মদ গোলাম আজমকে শেরেবাংলা থানায়, ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানায়, হাজারীবাগ থানার তদন্ত মো. তৈয়বুর রহমানকে কাফরুল থানায় এবং ডিবির মো. রেজাউল করিমকে কোতয়ালী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেনকে প্রসিকিউশন বিভাগে, শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হককে প্রসিকিউশন বিভাগে, মতিঝিল থানার মো. মহিবুল ইসলামকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে, কাফরুল থানার কাজী গোলাম মোস্তফাকে প্রসিকিউশন বিভাগে এবং কোতয়ালী থানার ওসি মু. এনামুল হাসানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারন্যাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
সম্পর্কিত খবর
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া…
৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে…
টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
