এ্যানির বিরুদ্ধে ছয় মামলা হাইকোর্টে বাতিল

অনলাইন নিউজ ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪ ৩:১৭ পিএম
এ্যানির বিরুদ্ধে ছয় মামলা হাইকোর্টে বাতিল

২০১০ সালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

এসব মামলা বাতিলে রুল শুনানি শেষে বুধবার (১৩ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভুঁইয়া।

পরে আইনজীবী মো. কামাল হোসেন জানান, ২০১০ সালে রাজধানীর শাহবাগ থানায় পাঁচটি ও ধানমন্ডি থানায় একটি মা

পরে এসব মামলা বাতিলে হাইকোর্টে আবেদনের পর রুল জারি করা হয়। বুধবার রুলের শুনানি শেষে ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...