শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. আল-আমিন (৩৬) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজে। মামলায় ৯৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন।
উল্লেখযোগ্য আসামিরা হলেন, শামীম ওসমানের ছেলে একেএম অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), নাসিক ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া (৫৫) ও ৩ নম্বর ওয়ার্ডের শাহজালাল বাদল (৪২)।
জানা যায়, গত ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মিতালি মার্কেটের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভুক্তভোগীসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান আসামিরা।
ওইসময় জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার একপর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের আঘাত লেগে হাড় ভেঙে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায়…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের বিচারিক ক্ষমতা…

আরও পড়ুন
শামীম ওসমানসহ ৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. আল-আমিন (৩৬) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজে। মামলায় ৯৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন।
উল্লেখযোগ্য আসামিরা হলেন, শামীম ওসমানের ছেলে একেএম অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), নাসিক ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া (৫৫) ও ৩ নম্বর ওয়ার্ডের শাহজালাল বাদল (৪২)।
জানা যায়, গত ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মিতালি মার্কেটের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভুক্তভোগীসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান আসামিরা।
ওইসময় জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার একপর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের আঘাত লেগে হাড় ভেঙে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের…
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি…
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪…
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের…
