‘অন্তর্বর্তী সরকারে ১০০ দিন, গ্রেপ্তার-রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান’
অন্তর্বর্তী সরকারের একশ দিনে আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান রেয়ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (১৮ নভেম্বর) ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী ১০০ দিনের ওপর টিআইবির পর্যবেক্ষণ’ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এমন তথ্য তুলে ধরে।
পর্যালোচনায় বলা হয়, মানবাধিকার লঙ্ঘন-গ্রেপ্তারসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আদালতে আক্রমণের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেত্রী আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে লাঞ্ছিত হয়েছেন, সাবেক বিচারপতির ওপর আক্রমণ এবং আসামি পক্ষের আইনজীবীর ওপর হামলা ঘটনা ঘটেছে।
পর্যালোচনায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন না করে বিচার প্রক্রিয়া শুরু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগকৃত বিচারক ও কৌঁসুলিদের নিয়োগ নিয়ে সমালোচনা, নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি।
টিআইবির পর্যালোচনা তুলে ধরেন টিআইবির গবেষণা পরিচালক শাহাজাদা এম আকরাম। সংবাদ সম্মেলনে উপস্থিত দিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০

আরও পড়ুন
‘অন্তর্বর্তী সরকারে ১০০ দিন, গ্রেপ্তার-রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান’
অন্তর্বর্তী সরকারের একশ দিনে আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান রেয়ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (১৮ নভেম্বর) ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী ১০০ দিনের ওপর টিআইবির পর্যবেক্ষণ’ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এমন তথ্য তুলে ধরে।
পর্যালোচনায় বলা হয়, মানবাধিকার লঙ্ঘন-গ্রেপ্তারসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আদালতে আক্রমণের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেত্রী আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে লাঞ্ছিত হয়েছেন, সাবেক বিচারপতির ওপর আক্রমণ এবং আসামি পক্ষের আইনজীবীর ওপর হামলা ঘটনা ঘটেছে।
পর্যালোচনায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন না করে বিচার প্রক্রিয়া শুরু এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগকৃত বিচারক ও কৌঁসুলিদের নিয়োগ নিয়ে সমালোচনা, নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি।
টিআইবির পর্যালোচনা তুলে ধরেন টিআইবির গবেষণা পরিচালক শাহাজাদা এম আকরাম। সংবাদ সম্মেলনে উপস্থিত দিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে…
টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর…
সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের…
