ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। ওই হাজতির নাম ধলু বেপারী (৬২)। আজ শনিবার বিকেল সোয়া ৩টা নাগাদ অচেতন অবস্থায় তাঁকে ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ধলু বেপারীর হাজতি নং ১৫৯৬/২৪। তাঁর পিতার নাম মৃত ইলু বেপারী। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
হাজতি ধলু বেপারীকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী মোঃ এরশাদ বলেন, আজ দুপুরের দিকে হাজতি ধলু বেপারী কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
এরপর বিকেল সোয়া তিনটার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাজতি ধলু বেপারীকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক বলে,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায়…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের বিচারিক ক্ষমতা…

আরও পড়ুন
ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। ওই হাজতির নাম ধলু বেপারী (৬২)। আজ শনিবার বিকেল সোয়া ৩টা নাগাদ অচেতন অবস্থায় তাঁকে ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ধলু বেপারীর হাজতি নং ১৫৯৬/২৪। তাঁর পিতার নাম মৃত ইলু বেপারী। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
হাজতি ধলু বেপারীকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী মোঃ এরশাদ বলেন, আজ দুপুরের দিকে হাজতি ধলু বেপারী কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
এরপর বিকেল সোয়া তিনটার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাজতি ধলু বেপারীকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক বলে,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
শাপলা চত্বর গণহত্যা: পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে…
গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের…
প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি…
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪…
নুসরাত হত্যা মামলা: ঢালাও ফাঁসি দেয়া সেই বিচারকের…
